Tuesday, June 23, 2026

চুপচাপ সমর্থনের পুরস্কার, জমি মামলায় স্বস্তি অজিত পাওয়ারের

Date:

Share post:

মহারাষ্ট্র সরকার গঠনে মহাযুতি (Mahayuti) জোটকে নিঃশর্ত সমর্থনের পুরস্কার পেলেন অজিত পাওয়ার (Ajit Pawar)। শপথ গ্রহণে চুপচাপ উপমুখ্যমন্ত্রীর পদ গ্রহণের পরই জমি মামলায় স্বস্তি পেলেন এনসিপি নেতা। আয়কর দফতরের (IT Department) হাতে আটকে থাকা ১ হাজার কোটি সম্পত্তি মুক্ত করে দেওয়া হল। এরাজ্যেও বারবার বিজেপিতে যোগদানের সুফল হিসাবে বিভিন্ন মামলায় যুক্ত থাকা নেতারা মুক্তি পেয়েছেন। এবার মহারাষ্ট্রে সেই ওয়াশিং মেশিনে সাফ হলেন অজিত পাওয়ার।

২০২১ সালে বেআইনি জমি দখলের অভিযোগ ওঠে এনসিপি নেতা অজিত পাওয়ারের (Ajit Pawar) নামে। নিজের ও নিজের পরিবারের একাধিক আত্মীয়রা বেনামি জমি দখল করেছিলেন বলে অভিযোগ ছিল। আয়কর দফতর তাঁর ১০০০ কোটি সম্পত্তি দখল বাজেয়াপ্ত করে নেয়। তবে এই তিন বছরে মহারাষ্ট্রের (Maharashtra) হয়েছে পালাবদল। জমি মামলার চাপে দেড় বছর আগে বিজেপি জোটের পাশে এসেছেন অজিত। মহারাষ্ট্র নির্বাচনে মহাযুতীর জয়ের পরে উপমুখ্যমন্ত্রিত্বে (Deputy Chief Minister) শপথ নিয়েছেন অজিত। নিঃশব্দে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশকে (Devendra Fadnavis)।

শপথের দুদিনের মধ্যেই পুরস্কার পেলেন অজিত পাওয়ার (Ajit Pawar)। বেনামি প্রপার্টি ট্রানজাকশনস অ্যাপালেট ট্রাইবুনাল জানিয়ে দিয়েছে বেনামে কোনও সম্পত্তির অধিকারী অজিত পাওয়ার বা তাঁর পরিবারের কেউ নন। তাঁদের নামে অভিযোগের তিরে থাকা সম্পত্তি আদতে তাঁদের নাম নেই বলেই দাবি তদন্তে। যদিও এই স্বস্তির পরে পাওয়ারের দাবি, তিনি দেড় বছর আগে বিজেপির সঙ্গে জোটে গিয়েছেন। মুক্ত হওয়ার হলে আগেই হতে পারতেন। তবে বিজেপি যে মহারাষ্ট্রের সরকার গঠনে জয় নিশ্চিতের পরে অজিতের মামলা মুক্ত হওয়ার অপেক্ষা করছিল, এমনটা দাবি বিরোধীদের।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...