Monday, April 13, 2026

অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের কাছে হারল ভারত

Date:

Share post:

না হলো না। তীরে এসে ডুবলো তরী । অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের কাছে হারল ভারতীয় দল। এদিন বাংলাদেশের কাছে ৫৯ রানে হারল টিম ইন্ডিয়া। ফাইনালে ব্যাট হাতে দাপট দেখাতে পারলেন না বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রের।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ১৯৮ রান করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে মহাম্মদ শিহাব জেমস করেন ৪০ রান। মহাম্মদ রিজান হোসেন করেন ৪৭ রান। জওয়াদ আবরার করেন ২০ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট জুধাজিৎ গুহ, চেতন শর্মা এবং হার্দিক রাজের। একটি করে উইকেট কিরণ, কেপি কার্তিকে এবং আয়ুষ মাত্রের।

জবাবে ব্যাট করতে নেমে ১৩৯ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। এদিন ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি বৈভব-আয়ুষরা। আয়ুষ করেন ১ রান। বৈভব করেন ৯ রান। আন্দ্রে সিদ্বার্থ করেন ২০ রান। ২১ রান করেন কেপি কার্তিকে। ২৬ রান করেন মহাম্মদ আমন। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট ইকবাল হোসেন ইমন এবং আজিজুল হাকিম তামিমের। ২ উইকেট ফাহাদের। একটি করে উইকেট মারুফ মৃধা এবং রিজন হোসেনের।

একই দিনে ক্রিকেটের ছেলে এবং মেয়েদের ক্রিকেটে হারে টিম ইন্ডিয়া। বর্ডার-গাভাস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারে টিম ইন্ডিয়া। অপরদিকে মেয়েদের দ্বিপাক্ষিক একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২২ রানে হারিয়ে দেয় অস্ট্রেলিয়া।

আরও পড়ুন- অ্যাডিলেডে টেস্ট হারতেই শামিকে নিয়ে মুখ খুললেন রোহিত, কী বললেন ভারত অধিনায়ক ?

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...