Tuesday, June 23, 2026

বাড়ি যাবো! রোগীর আবদারে হুলস্থুল এসএসকেএম হাসপাতালে

Date:

Share post:

ভোর রাতে হঠাৎই বাড়ি যাওয়ার আবদার! রোগীর আবদার মেটাতে না পারায় শেষ পর্যন্ত মার খেতে হল কর্তব্যরত নার্সকে। তাকে উদ্ধার করতে এসে আহত হলেন আরো এক স্বাস্থ্যকর্মী। শনিবার ভোররাতে এভাবেই উত্তেজনা ছড়ালো এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) গ্যাস্ট্রো বিভাগে।

দীর্ঘদিন ধরে এসএসকেএমের গ্যাস্ট্রো বিভাগে (gastro department) চিকিৎসাধীন সোদপুরের এক যুবক। শনিবার তার ছুটির কথা থাকলেও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য তা বাতিল হয়। বাড়ির লোককে দেখতে না পেয়ে রাতের দিকে হঠাৎই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবক।

বাড়ি যাওয়ার জন্য নার্স স্বাস্থ্যকর্মীদের কাছে আবেদন জানিয়ে কোন সুরাহা না হওয়ায় হঠাৎই নার্সের উপর চড়াও হয়। তার আগে ওয়ার্ডের অন্যান্য রোগীদেরও মারধর করে প্রচন্ড। স্যালাইনের স্ট্যান্ড তুলে নিয়ে কর্তব্যরত নার্সের পিঠে আঘাত করে। তাকে রক্ষা করতে এসে আহত হন আরো এক স্বাস্থ্যকর্মী। প্রায় দেড় ঘন্টা এই পরিস্থিতি চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...