Tuesday, June 23, 2026

কেন্দ্রের শ্রমিক স্বার্থ বিরোধী নীতির প্রতিবাদ: ধর্মতলায় জনসভা তৃণমূলের

Date:

Share post:

কেন্দ্রের বিজেপি সরকারের শ্রমিক স্বার্থ বিরোধী নীতি ক্রমশ অসংগঠিত শ্রমিকদের জীবনে নিয়ে এসেছে কালো দিন। আইএনটিটিইউসির (INTTUC) প্রতিষ্ঠা দিবসে ৯ ডিসেম্বর ধর্মতলার জনসভা থেকে কেন্দ্রের সেই ভ্রান্ত শ্রমিক নীতির বিরোধীতায় জনসভা ধর্মতলায়। উপস্থিত থাকবেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

রাজ্যের শ্রমিক স্বার্থে বরাবর নতুন প্রকল্প তৈরি থেকে শ্রমিক স্বার্থরক্ষার লড়াই চালিয়ে গিয়েছে রাজ্যের তৃণমূল সরকার। চা শ্রমিকদের উন্নয়ন থেকে বিড়ি শ্রমিক, পাথর খাদান শিল্পের শ্রমিক সকলের জন্যই প্রকল্প নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অথচ কেন্দ্র সরকারের ভ্রান্ত নীতির জন্য ক্রমশ অসংগঠিত শ্রমিকের সংখ্যা বেড়েছে।

রাজ্যের শাসক দল এবার আইএনটিটিইউসি (INTTUC) রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে রাজ্যসভার (Rajyasabha) জন্য মনোনীত করেছে। তিনি সংসদে (Parliament) গিয়ে শ্রমিকদের সেই দাবিগুলি তুলে ধরবেন। শ্রমিক স্বার্থে রাজ্য সরকারের যেসব পরিকল্পনা রাজ্যের শ্রমিকদের জীবনে পরিবর্তন এনেছে সেই সব দাবি এবার উঠবে সংসদে কেন্দ্রের সরকারের সামনে। আইএনটিটিইউসির প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার জনসভা থেকে কেন্দ্রের সামনে সেই দাবিগুলি নিয়েই সোচ্চার হবেন দলীয় নেতৃবৃন্দ।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...