Monday, March 16, 2026

চন্ডীগড়কে হারিয়ে মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা

Date:

Share post:

সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বাংলা। এদিন প্রি-কোয়ার্টার ফাইনালে চন্ডীগড়কে হারাল ৩ রানে। বাংলার হয়ে ব্যাট হাতে দাপট মহম্মদ শামি এবং করণ লালের। ৩৩ রান করেন করণ। ৩২ রানে অপরাজিত শামি। বাংলার হয়ে ৪ উইকেট সায়ন ঘোষের।

প্রি-কোয়ার্টার ফাইনালে এদিন বাংলার প্রতিপক্ষ ছিল চন্ডীগড়। চিন্নাস্বামীর ব্যাটিং সহায়ক পিচে টস জিতে বল করার সিদ্ধান্ত নেন চন্ডীগড় অধিনায়ক মনন ভোহরা। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বঙ্গ ব্রিগেড। বাংলার হয়ে ব্যাট হাতে দাপট মহম্মদ শামি এবং করণ লালের। ৩৩ রান করেন করণ। তবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলা। ৮ রানে আউট হন অভিষেক পোড়েল। শূন্যরানে ফেরেন অধিনায়ক সুদীপ ঘোরামি। ২৮ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ৭ রানে আউট হন শাহবাজ আহমেদ। ৩০ রান করেন প্রদীপ্ত প্রামানিক। ৩২ রানে অপরাজিত শামি। চন্ডীগড়ের হয়ে ৪ উইকেট নেন জগজিৎ সিং। ২ উইকেট নেন রাজ বাওয়া। ১ টি করে উইকেট নেন নিখিল শর্মা, অমৃত লুবানা এবং ভাগমেন্দর লাথার।

জবাবে ব্যাট করতে নেমে ১৫৬ রানে শেষ হয়ে যায় চন্ডীগড়ের ইনিংস। চন্ডীগড়ের হয়ে ৩২ রান করেন রাজ বাওয়া। ২৩ রান করেন মনন ভওড়া। বাংলার হওয়ে চার উইকেট সায়ন ঘোষের। ২ উইকেট কনিষ্ক শেঠের। একটি করে উইকেট মহম্মদ শামি এবং শাহবাজ আহমেদের।

আরও পড়ুন- অ্যাডিলেডে বিরাট রান না পেলেও, কোহলির প্রশংসায় গাভাস্কর। কিন্তু কেন ?


spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...