Thursday, June 25, 2026

অ্যাডিলেডে ম্যাচ হারতেই রোহিতদের কটাক্ষ গাভাস্করের

Date:

Share post:

গতকাল অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হারে ভারতীয় দল। লজ্জা হার হারে রোহিত শর্মার দল। আর এর পরই টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তোপ দাগলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর। কটাক্ষ করে বললেন, অস্ট্রেলিয়ায় এসে হোটেলে বসে থাকলে হবে না।

ভারত-অস্ট্রেলিয়া দিন-রাতের টেস্টের পর গাভাস্কর বলেন, “এবার ভুলে যেতে হবে এটা পাঁচ ম্যাচের সিরিজ। তিন ম্যাচের সিরিজ ভেবে জেতার চেষ্টা করতে হবে। অ্যাডিলেড টেস্টের যে দুটো দিন বাকি রয়ে গেল, সেই দুটো দিন অনুশীলনের জন্য ব্যবহার করুক ভার‍ত।“ এখানেই না থেমে গাভাস্কর আরও বলেন, “ এখানে ক্রিকেট খেলতে এসেছ। তাই হোটেলে বসে থাকা চলবে না। বলছি না যে সারাদিন প্র্যাকটিস করতে হবে। সকাল বা দুপুরে একটা সেশনে অনুশীলন করাই যায়। কিন্তু এই দুটো দিন কোনওভাবেই নষ্ট করা যাবে না।“

গতকাল অস্ট্রেলিয়ার কাছে লজ্জা জনকভাবে হারে টিম ইন্ডিয়া। অজিদের সামনে ব্যাটিং থেকে বোলিং কোন কিছুতেই দাঁড়াতে পারেনি টিম ইন্ডিয়া। পারথ টেস্টে দাপট দেখালেও, অ্যাডিলেডে ঢাহা ফেল রোহিত শর্মারা। আর এই হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যঙ্কিং-এ পিছিয়ে পড়ে ভারতীয় দল। আর এরপরই রোহিতদের ওপর ক্ষোভ উগরে দেন গাভাস্কর।

আরও পড়ুন- নর্থইস্টকে হারিয়ে ISL-এর লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান


Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...