Saturday, April 4, 2026

ঢাকায় বৈঠক ভারত-বাংলাদেশ বিদেশসচিবের, এখনও বন্ধ হচ্ছে না হিংসা

Date:

Share post:

ঢাকায় বহু কাঙ্ক্ষিত বিদেশ সচিব পর্যায়ের বৈঠক সোমবার শুরুর পথে। অথচ এই পরিস্থিতিতেও বাংলাদেশে বন্ধ হচ্ছে না রক্তপাত। বিদেশ সচিব (foreign secretary) পর্যায়ের বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে ভারত তথা পশ্চিমবঙ্গ। তবে বৈঠকের আগের দিন বাংলাদেশের প্রেস সচিবের বক্তব্যে স্পষ্ট ভারত সম্পর্কে কোনও নরম অবস্থানের পথে নেই তারা। সেই সঙ্গে শেখ হাসিনার (Sheikh Hasina) ইস্যুতেও সুর চড়ানোর সম্ভাবনা রয়েছে বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে।

শুধুমাত্র সংখ্যালঘু নয়, অগস্টের আন্দোলনের পর থেকেই বাংলাদেশে প্রবল হিংসার মুখে আওয়ামি লীগ (Awami League) সদস্যরা। ফের মৌলভীবাজারে এক আওয়ামি লীগ নেতার আত্মীয়ের বাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটানো হয়। ঘরের ভিতরে আটকে মৃত্যু হয় ওই নেতার মা ও কাকিমার। কার্যত রবিবার ইংল্যান্ডে শেখ হাসিনার ভার্চুয়াল ভাসনের (virtual lecture) পরেই ফের হিংসার ঘটনা বাড়ার আশঙ্কা বাংলাদেশে।

শুক্রবার ঢাকায় পদ্মা ভবনে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রিকে (Vikam Misri) অভ্যর্থনা জানান বাংলাদেশের বিদেশ সচিব জসিম উদ্দিন (Jashim Uddin)। এরপরই পদ্মা ভবনে শুরু হয় দুদেশের সচিব পর্যায়ের বৈঠক। বিক্রম মিশ্রির সফরে দুদিন আগে থেকে খোদ ঢাকায় আক্রান্ত ভারতের দূতাবাস (Indian Embassy)। রবিবারও দূতাবাস অভিযান করে বিএনপি (BNP) কর্মীরা। যদিও ভারতের বিদেশ সচিবের সফরের আগের দিন মুখরক্ষায় রবিবারের মিছিল দূতাবাসের দূরে আটকে দেয় পুলিশ। পাল্টা বুধবার ফের ভারতের ত্রিপুরা সীমান্তে মিছিলের ডাক দিয়েছে বিএনপি।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইংল্যান্ডের ভার্চুয়ার সভার প্রভাবও ভারতের বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে পড়ার আশঙ্কা। রবিবার বাংলাদেশের প্রেস সচিব জানান, হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়াও জারি রয়েছে। হাসিনার উপরে যে মামলা রয়েছে সেই মামলার দ্রুত নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। সেই নিষ্পত্তির প্রক্রিয়া শেষ হলেই ভারতের কাছে হাসিনাকে প্রত্যর্পণের দাবি জানাবে বাংলাদেশ। বিদেশ সচিবের বৈঠকের আগেই প্রেস সচিবের এই বার্তাও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...