Monday, March 16, 2026

মহামেডানে বৈঠক, সহ-সভাপতি হলেন রাহুল টোডি

Date:

Share post:

মহামেডান স্পোর্টিং ক্লাবের সহ-সভাপতি হলেন শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি। আজ ছিল মহামেডান স্পোর্টিং ক্লাবে বৈঠক। আইএসএলে একের পর এক হার। সেই সমস্যা মেটাতে সোমবার জরুরিভিত্তিক কার্যকরী কমিটির বৈঠক ডেকেছিল মহামেডান। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, অন্যতম ইনভেস্টর শ্রাচী গ্রুপের রাহুল টোডিকে ক্লাবের সহ-সভাপতি করার। একই সঙ্গে কার্যকরী কমিটিতে আনা হয়েছে প্রাক্তন ফুটবল তারকা সাবির আলি এবং শ্রাচী গ্রুপের তমাল ঘোষালকে। কার্যকরী কমিটি থেকে বাদ পড়েছেন রহিম নবি ও শেখ আজিম।

এছাড়া এদিনের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আইএসএলে মহামেডান যাতে ঘুরে দাঁড়ায়, তার জন্য জানুয়ারির উইন্ডোতে কয়েকজন ফুটবলার নেওয়া হবে। এর জন্য প্রথম পদক্ষেপ হিসাবে বাঙ্কারহিলের কাছ থেকে চুক্তিবদ্ধ ফুটবলারদের যাবতীয় নথি চাওয়া হবে। কারণ মরশুমের শুরুতে দলগঠন করেছিল তারাই।

এই নিয়ে এদিন ক্লাবের সভাপতি আমিরুদ্দিন ববি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যে চিঠি দিয়ে ওদের বৈঠকের জন্য ডাকা হবে। সেখানেই সমস্যা মেটানোর চেষ্টা করা হবে। যে অভাবটা হচ্ছে সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। যদি কোনও কারচুপি থেকে থাকে তাহলে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা চাইছি সবাই মিলে একসঙ্গে বসে কাজ করতে।“

আরও পড়ুন- অ্যাডিলেডে সিরাজ-হেডের বিবাদ, শাস্তি পেলেন দুই ক্রিকেটার


spot_img

Related articles

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...