Saturday, April 4, 2026

বাংলাদেশের হিংসায় বাংলার ধর্মীয় ভাবাবেগে আঘাত! কেন্দ্রের কার্যকরী পদক্ষেপের দাবি রাজ্যপালের কাছে

Date:

Share post:

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের মাসাধিক অতিক্রান্ত। কেন্দ্রের মোদি সরকারের (India Government) পক্ষ থেকে নীরবতা এমনভাবে বজায় রাখা হয়েছে যেমন মনিপুরের ঘটনায় জারি রাখা হয়েছিল। কেন্দ্রের নীরবতার সুযোগে বাংলাদেশের প্রতিবেশী রাজ্য বাংলায় নষ্ট হচ্ছে ধর্মীয় সম্প্রীতি। ফলে অবিলম্বে ভারত সরকারের পদক্ষেপ দাবি নগেন্দ্র মঠ ও মিশন এবং বেঙ্গল সিটিজেন্স ফোরামের। কেন্দ্রের কাছে নিজেদের দাবি পৌঁছে দিতে রাজ্যপালের (Governor) সঙ্গে দেখা করলেন তাঁরা।

প্রতিবেশী দেশের হিংসার ইস্যুতে কেন্দ্রের সরকারের নীরবতার বিরোধিতা করে রবিবার শহরে মিছিল করেছিল নগেন্দ্র মঠ ও মিশন এবং বেঙ্গল সিটিজেন্স ফোরাম। সোমবার তাঁরা দেখা করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor C V Ananda Bose) সঙ্গে। দুই সংগঠনের পক্ষ থেকে নগেন্দ্র মঠ ও মিশনের সহ সভাপতি কুণাল ঘোষ জানান, “বাংলাদেশের আপত্তিকর ঘটনাগুলোর সামাজিক প্রতিক্রিয়া হচ্ছে। কোনও কোনও রাজনৈতিক দল সেটা নিয়ে রাজনীতি করছে। মানুষের ধর্মীয় ভাবাবেগে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে আর কেন্দ্রের সরকার নীরব।” সেই সঙ্গে তাঁর সংযোজন, “বাংলাদেশে সংখ্যালঘুরা মার খাচ্ছে। সেটা না থামিয়ে এখানে বিজেপি (BJP) হিন্দু ভোট মার্কেটিং করতে নেমেছে। এই রাজনীতি চলতে পারে না।”

কেন্দ্রের সরকার যাতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়, সেই দাবিই রাজ্যপালের কাছে জানান দুই সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন নগেন্দ্র মঠ ও মিশনের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ কর, সহ সভাপতি কুণাল ঘোষ, বাংলা সিটিজেন্স ফোরামের পক্ষ থেকে আসফাক আহমেদ সহ অন্যান্যরা। তাঁদের উদ্বেগের কারণ হিসাবে কুণাল জানান, “বাংলাদেশের শুধুমাত্র প্রতিবেশী দেশ, নয় প্রতিবেশী রাজ্য বাংলা। বাংলা মিশ্র জনগোষ্ঠীর রাজ্য সবধর্ম মিলে একসঙ্গে থাকি। রাজ্যপাল হিসাবে কেন্দ্রের সরকারের সঙ্গে যোগাযোগ করুন যে কেন্দ্র অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিক। একজন বিদেশ সচিব গেলেন, সেটা যেতেই পারেন। কিন্তু যারা হামলা করছে তাদের সঙ্গে বৈঠক করে চেলে এলেন কোনও ফল হল না। এরকম যেন না হয়।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...