Sunday, March 15, 2026

আজ এখনও আদালতে গরহাজির সুজয়কৃষ্ণ, হেফাজতে নিতে পারবে সিবিআই!

Date:

Share post:

আদালতে সোমবার হাজিরা দেওয়ার কথা সুজয়কৃষ্ণ ভদ্রের কিন্তু এখনও অসুস্থ তিনি। ভর্তি রয়েছেন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে। ফলে সোমবারও তিনি আদালতে সশরীরে হাজিরা দেবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

নিয়োগ মামলায় ধৃত ইডির মামলায় সুজয়কৃষ্ণকে জামিন দিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ শুক্রবার তিনটি শর্তে সুজয়কৃষ্ণর জামিন মঞ্জুর করেছে। অন্য দিকে, নিয়োগ মামলাতেই তাঁকে হেফাজতে নিতে চাইছে সিবিআই। তার ‘প্রোডাকশন ওয়ারেন্ট’-এর জন্য আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা। তা মঞ্জুরও করা হয়। কিন্তু প্রতি বারই অসুস্থতার কারণে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। জেল কর্তৃপক্ষ তার মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিয়েছেন।

সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন, এই আশঙ্কা করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন । পৃথক বেঞ্চে সেই মামলা বিচারাধীন। বিচারভবন থেকে তাদের জানানো হয়, এই সংক্রান্ত মামলার শুনানি সম্পর্কে হাই কোর্টের কোনও নির্দেশিকা জানে না নিম্ন আদালত।

শুক্রবার জামিন পেয়ে গেলেও জেলমুক্তি নিয়ে জটিলতা তৈরি হয় নিম্ন আদালতে সিবিআইয়ের আবেদনের জেরে। নতুন করে তাঁর ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ চায় কেন্দ্রীয় সংস্থা। সেই আবেদন মঞ্জুর করেই আদালত সোমবার তাকে হাজির করানোর নির্দেশ দিয়েছিল।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...