Friday, April 3, 2026

বাংলার বাড়ির পেতে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে আবেদন, ঘর পাচ্ছেন ১০ হাজার গৃহহীন

Date:

Share post:

সকলের মাথায় ছাদ, দেশের মানুষের জন্য নেওয়া এই উদ্যোগ থেকে বঞ্চিত শুধুমাত্র বাংলা। বিজেপি বিরোধিতার মাশুল হিসাবে রাজ্যকে যোজনার টাকা থেকে বঞ্চিত করেছে কেন্দ্রের বিজেপি সরকার শুধুমাত্র বেনিয়মের অভিযোগ তুলে। কিন্তু বাংলার মানুষকে কোনওভাবে পরিষেবা থেকে বঞ্চিত হতে দেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর হাত ধরে ‘বাংলার বাড়ি’ (Banglar Bari) প্রকল্পে ১৫ ডিসেম্বর থেকে ঘর তৈরির টাকা পাবেন বাংলার মানুষ। আর তার জন্য যোগ্য প্রাপকদের খুঁজে পেতে সব রকম পথ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। সেই পথেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে (Sorasori Mukhyomantri) আবেদন করে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগণা জেলাতেই ঘর পেতে চলেছেন প্রায় ১০ হাজার প্রাপক।

সংসদে (Parliament) যতবারই তৃণমূল সাংসদরা বাংলার মানুষের ঘরের টাকা দাবি করেছেন ততবার বিজেপির মন্ত্রীরা পুরোনো বেনিয়মের কথা তুলেছেন। অথচ দু বছর ধরে তদন্ত, শাস্তি প্রক্রিয়ার মধ্যে দিয়ে কোনও সমাধানের পথে যাননি তাঁরা। বঞ্চিত করে রেখেছেন বাংলার মানুষকে। তাই বাংলার মানুষের পাশে দাঁড়াতে নিজেই রাজ্যের তহবিল থেকে বাড়ি তৈরির টাকা দিয়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) প্রমাণ করে দিয়েছেন সদিচ্ছা থাকলে মানুষের জন্য কাজ করা আটকে থাকে না। সেই উদ্দেশ্যে যোগ্য প্রাপকদের খোঁজে সব রকম প্রচেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। খুলে দেওয়া হয়েছে ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে আবেদনের পথও।

উত্তর চব্বিশ পরগণা জেলা থেকেই ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-তে বাংলার বাড়ি-র জন্য আবেদন করেন ১৮ হাজার মানুষ। সেই আবেদন পরীক্ষা করে দেখতে গিয়েই ৪ হাজার আবেদনকারীর কোনও তথ্য পাওয়া যায়নি। বাকি ১৪ হাজার আবেদনকারীর যোগ্যতা পরীক্ষা করা হয়। শেষ পর্যন্ত ৯ হাজার ৮০০ জন বাড়ি পাওয়ার উপযুক্ত বলে বিবেচনা করে প্রশাসন। সেই মতো শুধুমাত্র ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-র (Sorasori Mukhyomantri)) মাধ্যমে আবেদন করেই ডিসেম্বরের মাঝামাঝি তাঁরাও অন্তর্ভুক্ত হচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...