Sunday, June 14, 2026

আরও নামবে তাপমাত্রার পারদ! ৮ জেলায় কুয়াশার দাপট

Date:

Share post:

বাংলায় শীতের (Winter) আমেজ। বুধবার থেকে আরও নামবে তাপমাত্রার পারদ। বাড়বে ঠান্ডা। বঙ্গবাসীর জন্য সুখবর শোনাল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় প্রায় একই রকম থাকবে।

আরও পড়ুন- উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে কড়া পদক্ষেপ সংসদের! প্রকাশিত মাধ্যমিকের টেস্ট পেপার

শনি ও রবিবার কলকাতায় তাপমাত্রার পারদ নেমে হতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে পারদ (Winter) নামতে পারে ১০ ডিগ্রির নীচে। শীত উত্তরবঙ্গেও আরও বেশি করে অনুভূত হবে। তবে কুয়াশা আচ্ছন্ন দার্জিলিং-সহ উত্তরবঙ্গে। ঘন কুয়াশার দাপটে রাস্তা চলাচল ও বিমান চলাচলে ব্যাহত হওয়ার সম্ভাবনা। দৃশ্যমানতা দু-এক জায়গায় ৫০ মিটারে নেমে আসতে পারে। মঙ্গলবার ঘন কুয়াশার দাপট থাকবে আট জেলায়।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত হয়ে বিদায় নিয়েছে। ফলে এই মুহূর্তে উত্তরে হাওয়া প্রবেশে আর কোনও বাধা নেই। যার জন্য সকাল-সন্ধেয় ঠান্ডা আমেজ টের পাচ্ছেন রাজ্যবাসী। তবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসমে এবং অন্য ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে বাংলাদেশে।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...