Saturday, June 13, 2026

এক দিনে জোড়া বিশ্ববিদ্যালয়ের বিল পাশ রাজ্য বিধানসভায়

Date:

Share post:

এক দিনে জোড়া বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। মঙ্গলবার দু’টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল আনা হয় রাজ্য বিধানসভায়। ‘দ্য রবীন্দ্রনাথ টেগোর ইউনির্ভাসিটি বিল ২০২৪’ এবং ‘রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল ২০২৪’ অধিবেশনে পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।এই বিল দু’টি নিয়ে মোট ৬৪টি সংশোধনী আনেন বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্ববিদ্যালয়টি পরিচালনার দায়িত্বে থাকছে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। আগামী বছর জুলাই মাস থেকে উত্তর ২৪ পরগনার আগরপাড়ায় এই বিশ্ববিদ্যালয়টি চালু হবে। বিশ্ববিদ্যালয় দু’টির পরিদর্শক হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য ১৯৯৯ সাল থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বারংবার শিক্ষা দফতরে আবেদন করেছিল। ২০১৮ সালে শেষ বার আবেদন করলে, তাতে সাড়া দেয় শিক্ষা দফতর। প্রতিনিধি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গাটি খতিয়ে দেখা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার বৈঠকে চলতি বছর এই বিশ্ববিদ্যালয় তৈরির ছাড়পত্র দেন। মঙ্গলবার শেষ পর্যন্ত সেই বিল পাশ হল বিধানসভায়।এই উপলক্ষ্যে এদিন বিধানসভায় এসেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সন্ন্যাসীরা। মুখ্যমন্ত্রী ও তার সরকারকে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ জানান তারা। বেসরকারি বিশ্ববিদ্যালয়টি তৈরি হতে চলেছে হুগলি জেলার ধনেখালিতে। পরিচালনার দায়িত্বে থাকবে কালিপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট। তবে এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, টেগোরের জায়গায় ঠাকুর করার বিষয়টি বিবেচনার জন্য আমিও সংশ্লিষ্ট বিভাগের কাছে জানাব।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...