Friday, April 3, 2026

KIFF: সেমিনারে সিনে উৎসবের সেকাল – একাল, মঙ্গলের ফিল্মোৎসবে ‘একই অঙ্গে এত রূপ’

Date:

Share post:

দেখতে দেখতে ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (30th Kolkata International Film Festival) একেবারে শেষ লগ্নে চলে এল। হাতে রয়েছে মাত্র একটা দিন। যদিও সিনেপ্রেমীদের উৎসাহে বোঝার উপায় নেই যে আগামিকাল শেষ হতে চলেছে এবারের কিফ (KIFF)। মঙ্গলে শিশির মঞ্চ (Sisir Manch) ‘চলচ্চিত্র উৎসবের একাল-সেকাল’ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। দুপুরে দেড়টা থেকে এই সেমিনার। আজ সকাল সকাল নন্দন ১ (Nandan 1) প্রেক্ষাগৃহে আর্মেনিয়ান কবি-সঙ্গীতজ্ঞ সায়াত-নোভার জীবন অবলম্বনে, সের্দেই পরাজানভ পরিচালিত ‘সায়াত নোভা’ দেখানো হয়েছে। দুপুরের আকর্ষণ কিংবদন্তি পরিচালক হরিসাধন দাশগুপ্তর (Harisadhan Dasgupta) ‘একই অঙ্গে এত রূপ’।

মহানগরীর কুড়িটি প্রেক্ষাগৃহে এক সপ্তাহ ধরে সিনেমা দেখার সুযোগ করে দিয়েছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। মঙ্গলে একগুচ্ছ শর্ট ফিল্ম এবং ডকুমেন্টারি রয়েছে। অধ্যাপক কে জি সুব্রহ্মণ্যনের শতবর্ষ উপলক্ষে তাকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন তথা জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গৌতম ঘোষ (Gautam Ghosh)। তা বিকেল পাঁচটা থেকে দেখতে পাবেন নন্দন-৩ প্রেক্ষাগৃহে। দুপুরে রবীন্দ্র সদনে পরিচালক হিরেন বোরার ‘বোর্খা দ্য ভেল’ প্রদর্শিত হতে চলেছে। আবার সন্ধ্যা সাড়ে ছটা থেকে দেখতে পাবেন দীপক বন্দ্যোপাধ্যায় ও প্রিয় চট্টোপাধ্যায় পরিচালিত ‘মন মাতাল’। এক মাশরুম সংগ্রহকারী ও মাইসেলিয়ার প্রেমের কাহিনী ‘মাইসেলিয়া’ দেখা যাবে নজরুল তীর্থে। পরিচালনায় আলেহান্দ্রা স্টেফানি।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...