Monday, February 23, 2026

দিল্লি পুলিশের নামে সাইবার-প্রতারণা, ৬৬ লক্ষ টাকা খোয়ালেন কলকাতার তরুণী!

Date:

Share post:

ফের সাইবার-প্রতারণার শিকার কলকাতার এক তরুণী।ট্রাই ও দিল্লি পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করা হয়েছে। ভয় দেখিয়ে ৬৬ লক্ষ ২৭ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর চারু মার্কেট থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের হয়। কল ডেটা ও লোকেশন টাওয়ার খতিয়ে দেখে শিয়ালদার এক হোটেল থেকে মুম্বইয়ের দুই বাসিন্দাকে গ্রেফতার করে পুলিশ।জানা গিয়েছে, চারু মার্কেট থানা (Charu Market PS) এলাকার এক তরুণীর কাছে সম্প্রতি একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে। জানানো হয় তার বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারি এড়াতে দিতে হবে লক্ষাধিক টাকা। আর তাতেই ভয় পেয়ে টাকাও দিয়ে দেন ওই তরুণী।

পুলিশে অভিযোগ জানানোর পরেই শুরু হয় তদন্ত।এরপরই শিয়ালদহের একটি হোটেল থেকে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম ধনজি জগন্নাথ শিন্ডে ও বিনোদ কন্ডিবা পাওয়ার। অভিযুক্তদের থেকে উদ্ধার হয়েছে একটি সিমকার্ড, মোবাইল ফোন ও একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট। এখন খতিয়ে দেখা হচ্ছে যে ওই অ্যাকাউন্টেই ওই টাকা রয়েছে কিনা। সেই সঙ্গেও তদন্ত করে দেখা হচ্ছে যে এই চক্রে আরও কারা জড়িত আছে।

এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। শহরবাসীর সচেতনতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে প্রচারও চালানো হচ্ছে। সন্দেহজনক কোনও ফোন এলে সে বিষয়ে পুলিশকে দ্রুত জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। সাইবার অপরাধের এই নতুন পন্থা ঘিরে উদ্বেগে রয়েছে বিভিন্ন রাজ্যের পুলিশ।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

spot_img

Related articles

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...

আসছে অমীমাংসিত ‘মনীষা-রহস্য’! প্রকাশ্যে ‘কর্পূর’-এর টিজার

টলিউডের অন্দরে কান পাতলে ইদানীং একটিই নাম বারবার ঘুরেফিরে আসছে— ‘কর্পূর’। নব্বইয়ের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা...

বাগানের মসৃণ জয়, লোবেরা বদলে দিয়েছেন দিমিকে?

  আইএসএলের(ISL) দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ২-০ গোলে জয় পেল মোহনবাগান(MOHUNBAGAN)। বাগানের হয়ে গোল করলেন জেমি ম্যাকলারেন, দিমিত্রি। এক...