Sunday, April 5, 2026

কোচবিহার রাজ্যের দাবিতে রেল রোকো আন্দোলন ৫ ঘণ্টাতেই প্রত্যাহার GCPA-র

Date:

Share post:

কোচবিহার রাজ্যের দাবিতে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন (GCPA)-এর ডাকে জোড়াই স্টেশনে শুরু হয়েছিল রেল রোকো আন্দোলন ৷ এর ফলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে রেল যোগাযোগ কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল ৷ বাতিল করা হয়েছে বন্দেভারত-সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন।৫ ঘণ্টা পর রেলের আশ্বাসে অবরোধ উঠলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। রেলের আধিকারিকরা জোড়াই স্টেশনে এসে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের  সঙ্গে কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা বংশী বদন বর্মন বলেন, তাদের আন্দোলন সফল হয়েছে। কেন্দ্র সরকারের তাদের দাবি পৌঁছে দিতে রেল কর্তৃপক্ষ যে দায়িত্ব নিয়েছে তাতে তারা খুশি। তারা লিখিতভাবে রেলের কাছে স্মারকলিপি দিয়েছেন। পাশাপাশি স্বরাষ্ট্র দফতরের সঙ্গে দ্রুত সংগঠনের যৌথ আলোচনায় বসানোর  জন্য পদক্ষেপ নিতে রেলের কাছে দাবি জানানো হয়েছে।রাজ্য ভাগের চক্রান্তের বিরোধিতা করে বংশীবদনের বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ করার ডাক দিয়েছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। অসম লাগোয়া কোচবিহারের জোড়াই স্টেশনে হয় রেল অবরোধ।

বংশীবদনের এই আন্দোলনকে কটাক্ষ করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী বলেন, রেল লাইনে বসে কেউ এধরনের আন্দোলন করলে অনেক দূর পাল্লার ট্রেন আটকে গিয়ে যাত্রীদের দুর্ভোগ বাড়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  বারংবার বলেছেন তারা রাজ্য ভাগের চক্রান্তের বিরুদ্ধে । তারাও কিছুতেই বাংলা ভাগ হতে দেবেন না৷ কারা কি উদ্দেশ্যে এই আন্দোলন করেছে বা এর পেছনে কারও মদত আছে কিনা সেটা সেই সংগঠনের ব্যাপার৷

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল শর্মা জানান, 15704 বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস ও 15703 নিউ জলপাইগুড়ি-বঙ্গাইগাঁও এক্সপ্রেস রেল রোকোর কারণে বাতিল করা হয়েছে ৷ বুধবার 22227 নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি বন্দেভারত এক্সপ্রেস ও 22228 গুয়াহাটি-নিউ জলপাইগুড়ি বন্দেভারত এক্সপ্রেস বাতিলের কথা আগেই ঘোষণা করা হয়েছিল ৷

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...