Thursday, April 2, 2026

নির্বাচন জিততে হবে, কাঁথি সমবায় নিয়ে বৈঠক

Date:

Share post:

কাঁথি (Kanthi) সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার কোলাঘাটে বৈঠক করলেন পূর্ব মেদিনীপুরের জেলা নেতৃত্ব। সর্বসম্মতিক্রমে তৈরি হল ১০৮ জনের প্রার্থী-তালিকা। সোমবারই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় জেলার নেতাদের ডেকে নির্দেশ দিয়েছিলেন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাঁথি (Kanthi) সমবায় নির্বাচন জিততে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই নির্বাচন হবে। আগামী ১৫ ডিসেম্বর হবে এই নির্বাচন। কোলাঘাটে এদিনের বৈঠকে ছিলেন নির্বাচনের কনভেনার অখিল গিরি, রাজীব বন্দ্যোপাধ্যায়, উত্তম বারিক, সৌমেন মহাপাত্র, বিপ্লব রায়চৌধুরী, অভিনেতা বিধায়ক সোহম, তিলক চক্রবর্তী, আশিস চক্রবর্তী-সহ জেলা নেতৃত্ব। দীর্ঘ বৈঠকের পর ১০৮ জনের প্রার্থী-তালিকা তৈরি করে তা দলের শীর্ষ নেতৃত্বকে পাঠিয়ে দেওয়া হয়। কাঁথি সমবায় সমিতির নির্বাচনে দলীয় এই ১০৮ জন প্রার্থীকে জেতাতে কাজ করবেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন- চিরকাল রাশিয়ার পাশে! ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মাঝে ভারত-রাশিয়ার বন্ধুত্ব মজবুতের আহ্বান

Related articles

পবিত্র করের মনোনয়ন জমা দেওয়ার দিনেই নন্দীগ্রামে ‘খুন’ তৃণমূল কর্মী

ভোটের আগে ফের অশান্ত নন্দীগ্রাম(Nandigram)। তৃণমূল(TMC) প্রার্থী পবিত্র করের মনোনয়নের দিনেই খুন হলেন দলীয় কর্মী। তৃণমূল কংগ্রেস (TMC)...

ভোটের আগে ১৫ দিন বাংলায় থাকব: শাহী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কুণাল বললেন, “দম থাকলে…”

বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) ভবানীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে মনোনয়ন জমায় হাজির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

ISL: ভোটের জন্য ডার্বির দিন বদল, জানুন মোহন-ইস্ট ম্যাচের দিনক্ষণ

জল্পনায় সিলমোহর। বাংলায় বিধানসভা নির্বাচনের জন্য আইএসএলের (ISL) বড় ম্যাচের দিন পরিবর্তন। বিধানসভা নির্বাচনের কারণে আগামী ৩ মে...

কালিয়াচকের অশান্তি বিজেপির গেমপ্ল্যান! কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে তোপ মমতার

মালদহের(Maldha) কালিয়াচকের ঘটনা নিয়ে প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীকে কোন খবর দেওয়া হয়নি। তাঁর সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি কেউ যোগাযোগ...