Tuesday, April 7, 2026

সংসদে কংগ্রেসের বিক্ষোভের মধ্যে ‘প্রণবকে দলে টানার’ চেষ্টা মোদির!

Date:

Share post:

লোকসভা রাজ্যসভার শীতকালীন অধিবেশন কংগ্রেসের বিক্ষোভের জেরে প্রায় প্রতিদিনই মুলতুবি হয়ে যাচ্ছে। আদানি ইস্যু থেকে কিছুতেই সরছে না রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস (Congress)। এই ইস্যুতেই নরেন্দ্র মোদির (Narendra Modi) মুখোশ খোলার চেষ্টা রাহুলের। এই পরিস্থিতিতে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) জন্মদিনে তাকে শ্রদ্ধা জানিয়ে দলে টানার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১১ ডিসেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) জন্ম দিবসে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লেখেন, জন্ম দিবসে প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ। প্রণববাবু একজন অসামান্য ব্যক্তিত্ব ছিলেন একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক, এক চমৎকার প্রশাসক এবং জ্ঞানের ভান্ডার। ভারতের উন্নয়নে তাঁর অবদান উল্লেখযোগ্য। তাঁর এক আশ্চর্য ক্ষমতা ছিল সব ধরনের জনসমাজের মধ্যে ঐক্যমত গড়ে তোলার। এবং তা সম্ভব হয়েছিল প্রশাসনিক ক্ষেত্রে তাঁর ব্যাপক অভিজ্ঞতা ও ভারতের সংস্কৃতির পাশাপাশি চিন্তাধারার গভীর বোধের কারণে।

আদ্যপান্ত কংগ্রেস বিরোধী নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রণব মুখোপাধ্যায়ের (Pranab Mukherjee) জন্ম দিবসের শ্রদ্ধাঞ্জলিতে প্রণবেরই চিন্তাধারা গ্রহণের উল্লেখ করেন। তিনি লেখেন, আমাদের দেশ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গিকে বোঝার কাজ করে যাব আমরা।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...