Saturday, June 20, 2026

ফরাক্কায় নাবালিকার ধর্ষণ-খুনে দু’জন দোষী সাব্যস্ত ৬০ দিনে! রাজ্য পুলিশে আস্থা কুণালের

Date:

Share post:

জয়নগরের পরে এবার ফরাক্কা। আরও এক নাবালিকার ধর্ষণ-খুনের ঘটনায় দু’জন দোষী সাব্যস্ত হল মাত্র ৬০ দিনে! আগামিকাল, শুক্রবার সাজা ঘোষণা হবে আদালতে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, এটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা।জয়নগরের পর এটা আমরা আশা করি আগামীকাল যে সাজা ঘোষণা হবে সেটাও নজির বিহীন হবে । রাজ্য পুলিশ কাজ করছেন, বিচার প্রক্রিয়া চলছে। এটা রাজ্য পুলিশের কৃতিত্ব, বিচার ব্যবস্থার কৃতিত্ব। আমরা আশা করব আগামিকাল ফাঁসির সাজা ঘোষণা হবে।

প্রসঙ্গত, ১৩ অক্টোবর ফরাক্কা থানা এলাকায় দশ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করার অভিযোগ ওঠে দীনবন্ধু হালদার (৪৬) এবং শুভজিৎ হালদারের (২৩) বিরুদ্ধে। তদন্তে প্রকাশ্যে আসে, ফুল দেওয়ার নাম করে মেয়েটিকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু। সেখানে সে এবং শুভজিৎ মিলে  নির্মম যৌন নির্যাতন চালায় মেয়েটির উপর। তারপর শ্বাসরোধ করে খুন করে নাবালিকাকে।

১৫ অক্টোবর গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে। যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে জমা দেওয়া হয় চার্জশিট। তার পরে, আজ, বৃহস্পতিবার, ঘটনার ঠিক ৬০ দিনের মাথায় দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক। এত দ্রুত বিচার প্রক্রিয়া শেষ হওয়া রীতিমতো নজির বিহীন।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...