Saturday, June 20, 2026

রেশনে অনিয়ম ঠেকাতে কঠোর পদক্ষেপ খাদ্য দফতরের

Date:

Share post:

ডিলারদের বিরুদ্ধে বেআইনিভাবে রেশন সামগ্রী খোলা বাজারে বিক্রির অভিযোগ প্রায়ই শোনা যায়। এবার এই প্রবণতা রুখতে আরও কঠোর পদক্ষেপ করল খাদ্য ও সরবরাহ দফতর। এবার থেকে রেশন দোকানে সরকার থেকে বরাদ্দ চাল, গমের হিসেব না মিললেই ডিলারদের বিরুদ্ধে পদক্ষেপ করবে খাদ্য ও সরবরাহ দফতর।

রেশন সামগ্রী দিতে কোনওরকম অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এবার খাদ্য দফতরের আধিকারিকরা নিয়মিত রেশন দোকানে অভিযান চালাবেন। রেশন সামগ্রীর মান ও ওজন নিয়ে সাম্প্রতিক কালে একাধিক অভিযোগ ওঠায় খাদ্য দফতর এই সিদ্ধান্ত নিয়েছে। দুয়ারে রেশন প্রকল্প চালু করা হলেও বহু ডিলার গ্রাহকদের দুয়ারে গিয়ে সামগ্রী দিচ্ছিলেন না বলেও অভিযোগ উঠেছে। সেজন্য সব জয়গায় সপ্তাহে দুদিন দুয়ারে রেশন বাধ্যতামূলক করা হচ্ছে বলেও দফতরের তরফে জানানো হয়েছে।

প্রসঙ্গত রেশন সামগ্রীর ওজন মাপতে অনেক জায়গায় খাদ্য দফতরের ‘পস মেশিন’ বন্ধ রেখে সাধারণ দাঁড়িপাল্লায় ওজন করে জিনিস দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকী ওজনমাপার যন্ত্রের পরিবর্তে বহু জায়গায় ইট-বালি-পাথর ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ।সূত্রের খবর, সম্প্রতি কয়েকটি জেলা থেকে এমন অভিযোগ এসেছে। তারপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসছেন কর্তারা। সূত্রের খবর, রেশনে দুর্নীতি ধরতে এবার ডিলারদের দুয়ারে আচমকা হানা দেবেন খাদ্য দফতরের আধিকারিকরা।

সম্প্রতি আলিপুরদুয়ারের কুমারগ্রাম এলাকায় এরকমই একটি ঘটনা সামনে এসেছে। সেখানে উপভোক্তাদের রেশন সামগ্রীর পরিবর্তে দীর্ঘদিন ধরে ডিলার স্লিপ দিয়ে হয়রানি করতেন বলে অভিযোগ। এমনকী ওজনযন্ত্রে ইট, বালি, পাথর রেখে দিনের পর দিন তিনি রেশন সামগ্রী ওজন করতেন বলেও অভিযোগ।

গত সপ্তাহে এর প্রতিবাদে সংশ্লিষ্ট রেশন ডিলারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও অভিযোগ মানতে চাননি ডিলার। এ ব্যাপারে অভিযোগ পৌঁছেছে জেলা খাদ্য নিয়ামক সুব্রত নন্দীর কাছে।

জানা গিয়েছে, ঘটনার তদন্তে নেমে খাদ্য দফতরের আধিকারিকরা জানতে পেরেছেন, শুধু ওই একজন নয়, আরও কিছু ডিলারের বিরুদ্ধে এই একই অভিযোগ রয়েছে।রাজ্য জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই অসাধু ডিলারদের খোঁজে এবার হানা দেবেন আধিকারিকরা।

3.
4.
5.
6.
7.
8.
9.
10.

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...