Monday, March 16, 2026

শুরু শীতের দাপট, দক্ষিণের ৮ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি

Date:

Share post:

কলকাতায় শুরু শীতের দাপট (Weather Update)। নামছে তাপমাত্রার পারদ। শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা-সহ কলকাতাতেও জাঁকিয়ে ঠান্ডা পড়ছে। আজ থেকে দক্ষিণবঙ্গের ৮টি জেলায় রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। তালিকায় রয়েছে দুই মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলো।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত শীতের এই স্পেল জারি থাকবে (Weather Update)। আগামী ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। ফলে ঠান্ডা পড়বে জাঁকিয়ে। কলকাতায় আজ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৪ ডিগ্রি ও ১৩ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন- নিগ্রহের শিকার পুলিশ! মদ্যপ চালকদের দৌরাত্ম্য কমাতে কড়া পদক্ষেপ লালবাজারের

মহানগরে তাপমাত্রা আচমকাই ২-৩ ডিগ্রি নেমে গিয়েছে। আগামী চার দিনের মধ্যে আবহাওয়ার উষ্ণতা আরও কিছুটা নামতে পারে। আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে তাপমাত্রার পারদ নেমে যেতে পারে ১১-তেও! তবে ১৮ ডিসেম্বরের পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা আবার সামান্য বাড়তে পারে বলেই জানা যাচ্ছে।

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

তৎকালে টেনশন নেই, ১০০০ কোটি খরচ করে ভোলবদল ভারতীয় রেলের!

সকাল ১০টা বা ১১টা বাজলেই আইআরসিটিসি-র (IRCTC) সাইটে রেলের (Indian Railways) টিকিট কাটতে গেলে যেন তাড়াহুড়ো লেগে যায়!...

রোহিত না কি শুভমন? ট্রফি জয়ের কারিগর নিয়ে বিসিসিআইয়ের ভুলে বিতর্ক তুঙ্গে

টি২০ বিশ্বকাপ জয়ের রেশ এখনও কাটেনি, এরই মধ্যে অনুষ্ঠিত হল বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গালা ইভেন্টেই চরম...

ওড়িশায় দুই মেয়েকে কুয়োয় ফেলে ‘খুন’,আত্মঘাতী মা!

মর্মান্তিক! দুই নাবালিকা (Double Murder Case) মেয়েকে কুয়োর জলে ফেলে খুন (Mother Kills Daughter)। শুধু তাই নয়, তার...

রাজ্যের প্রশাসনিক রদবদলে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার: রাজ্যসভায় ওয়াকআউট তৃণমূলের

নির্বাচন ঘোষণা হতেই আদর্শ আচরণবিধি লাগু করার নামে রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত নির্বাচন কমিশনের। নির্বাচিত সরকারের মুখ্যসচিব, স্বরাষ্ট্র...