Saturday, June 27, 2026

শর্তসাপেক্ষে জামিন পার্থর! সুপ্রিম-নির্দেশে চলতি মাসেই চার্জ গঠন

Date:

Share post:

অবশেষে ইডি-র মামলায় শর্তসাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। পয়লা ফেব্রুয়ারির মধ্যে জামিন পাবেন তিনি। ৩১ ডিসেম্বর ২০২৪-র মধ্যে নিম্ন আদালতে চার্জ গঠন করতে হবে।

১ ফেব্রুয়ারির ২০২৫ সালের আগে নিম্ন আদালতে চার্জ গঠন ও সাক্ষীদের বয়ান রেকর্ডর কাজ শেষ হয়ে গেলে, আগেই জেল থেকে বেরোতে পারবেন পার্থ চট্টোপাধ্যায়। এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের মামলায় যারা সাক্ষী, তাঁদের বয়ান রেকর্ড করতে হবে ৩১ জানুয়ারি ২০২৫-র মধ্যে, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন-কু-কীর্তি, দোষী প্রমাণিত! তারপরেও দ্বিতীয়বারের জন্য ‘টাইম’-এর বর্ষসেরা ব্যক্তিত্ব ট্রাম্প

ইডির মামলায় জামিন পাওয়ার পরে বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন পার্থ, নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে ইডি মামলার রায় প্রযোজ্য হবে না অন্য মামলায় সাফ জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ সিবিআই মামলায় জামিন না পেলে জেলেই থাকতে হবে পার্থকে। প্রাথমিক শিক্ষক দুর্নীতি মামলায় প্রথমে পার্থকে গ্রেফতার করেছিল ইডি। পাশাপাশি, নিয়োগ দুর্নীতিতে পার্থকে গ্রেফতার করে সিবিআইও।

এদিকে পার্থর বিরুদ্ধে সিবিআইয়ের মামলাটি এখনও রয়েছে। সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন। এখনও তাতে জামিন পাননি পার্থ চট্টোপাধ্যায়।

২০২২ সালে ২২ জুলাই রাতভর তল্লাশি ও জিজ্ঞাসাবাদের পরে কলকাতার নাকতলার বাড়ি থেকে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে গ্রেফতার করেছিলেন ইডি-র কর্তারা। এরপর থেকে তিনি সংশোধনাগারেই।

_

_

_

_

_

_

 

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...