Saturday, March 14, 2026

সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু গুকেশকে শুভেচ্ছা মোদি-মমতার

Date:

Share post:

এদিন অনন্য নজির গড়েন ভারতীয় দাবাড়ু ডি গুকেশ। দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড ভারতিয় এই দাবাড়ু। এদিন শেষ গেমে গুকেশ হারান চিনের ডিং লিরেনকে। আর এই জয়ের পরই শুভেচ্ছার জোয়ারে ভাসতে শুরু করেন গুকেশ। গুকেশকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের।

 

এদিন গুকেশকে শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, “ অনেক শুভেচ্ছা ডি গুকেশ। অনেক শুভেচ্ছা এই কৃতিত্বের জন্য। তোমার কঠোর পরিশ্রম এই সাফল্য পেতে সাহয্য করেছে। আগামি দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল।“

 

অপর দিকে মমতা লেখেন, “ অনেক অনেক অভিনন্দন ডি গুকেশ। তুমি ইতিহাস তৈরি করেছ সর্বকনিষ্ঠ হিসাবে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হয়ে। তোমার এই সাফল্যের জন্য গোটা ভারতবাসী গর্বিত। “

 

বিশ্বচ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃহস্পতিবার ছিল ১৪তম ম্যাচ। ১৩তম ম্যাচের শেষে সমান পয়েন্ট ছিল গুকেশ এবং ডিং-এর। ম্যাচে এদিন প্রথম থেকেই চলে হাড্ডাহাড্ডি লড়াই। তবে প্রথমদিকে লিড ছিল চিনা দাবাড়ুর দখলেই। কিন্তু ধীরে ধীরে পরপর গেম জিতে খেতাবি লড়াইয়ে কামব্যাক করেন গুকেশ। ম্যাচের একেবারে শেষদিকে বিশ্বচ্যাম্পিয়নশিপের লড়াইয়ে সমতা ফেরান চিনা প্রতিযোগী। ১৩ গেমের শেষে দুই দাবাড়ুর স্কোরই ছিল ৬.৫। যার ফলে ১৪তম গেমটি মরণবাঁচন হয়ে দাঁড়ায় দুই দাবাড়ুর কাছে। তবে শেষ হাসি হাসেন গুকেশ। নিয়ম অনুযায়ী, যে আগে ৭.৫ পয়েন্টে পৌঁছবে, সে জিতবে। বৃহস্পতিবার গুকেশ জিতে এক পয়েন্ট পেতেই পৌঁছে যান ৭.৫ পয়েন্টে। ফলে আর টাইব্রেকার খেলার প্রয়োজন হল না। যার সুবাদে দাবায় বিশ্বচ্যাম্পিয়ন হন গুকেশ। আর এর ফলে সবচেয়ে কম বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দাবাড়ু। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বসেরার তাজ উঠল ভারতীয় গ্র্যান্ডমাস্টারের মাথায়। আর নজির গড়েই কেঁদে ফেলেন ভারতের তরুণ দাবাড়ু।

আরও পড়ুন- অস্ট্রেলিয়া সফরে কি যাবেন শামি? এল বড় আপডেট

 

spot_img

Related articles

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...