Thursday, June 25, 2026

বিচার ছাড়াই মিডিয়া ট্রায়াল! সাগর দত্ত-এর ‘সাজানো’ হামলার পর্দাফাঁস WBJDA-র

Date:

Share post:

তিন মাস ধরে লাগাতার হেনস্থা। কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও মিডিয়া ট্রায়ালের মুখে সাগর দত্তের (Sagar Dutta Medical College and Hospital) ১৫ পড়ুয়া চিকিৎসক। এর আগেই অভিযোগকারী চিকিৎসক কিভাবে বেআইনি চিকিৎসার সঙ্গে যুক্ত তা ফাঁস করেছিলেন WBJDA-এর সদস্যরা। কিন্তু তা সত্ত্বেও ক্রমাগত হেনস্থার মুখে পড়ে ফের সাগর দত্ত মেডিকেল কলেজের ৫ সেপ্টেম্বর এর ঘটনার ছবি সহ সত্যি ফাঁস করলেন সংগঠনের সদস্যরা।

সাগর দত্ত মেডিকেল কলেজে সিনিয়র চিকিৎসকদের উপর জুনিয়রদের হামলার অভিযোগ তুলে কামারহাটি থানায় অভিযোগ দায়ের করা হয় ১৫ জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। শুক্রবার সেই জুনিয়র চিকিৎসকরা ছবি তুলে ধরে দাবি করেন, যে কাঁচ ভেঙে অভিযোগকারী চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায় আহত হওয়ার অভিযোগ করেছিলেন, আদতে সেই কাঁচ ভেঙে তার আঘাত লাগে নি। আগেই একটি চেয়ারে লেগে আহত হন চিকিৎসক মুখোপাধ্যায়। তা সত্বেও সংগঠনের চিকিৎসকদের ওপর প্রাণঘাতী হামলার (attempt to murder) অভিযোগ থানায় দায়ের হয়।

সেই সঙ্গে তাঁদের প্রশ্ন, যে কাঁচটি ভাঙার অভিযোগ করা হয়েছে সেই কাঁচের পিছনে লাগানো কাগজটি কাঁচ ভাঙা সত্ত্বেও কেন ছেড়েনি। ঘটনার পরে কর্তৃপক্ষ বা সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বিষয়টি নিয়ে বারবার আলোচনার চেষ্টা করলেও তাদের সেই অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে তারা।

অভিযোগের তিরে থাকা চিকিৎসকদের দাবি, এই ঘটনা নিয়ে দুদিন পরে হাসপাতাল (Sagar Dutta Medical College and Hospital) কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করে। সেই অভিযোগও হাসপাতাল কর্তৃপক্ষের উপর চাপ দিয়ে দায়ের করায় আরডিএ (RDA) এবং ডব্লিউবিজেডিএফ (WBJDF)। ভিডিও সহ সেই তথ্য পেশেরও দাবী জানান তাঁরা। সব ধরনের প্রমাণ তাঁদের কাছে। সেই সঙ্গে এই মামলা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারাধীন। তা সত্ত্বেও মিডিয়া ট্রায়ালের (media trial) কারণে তাঁদের এবং তাঁদের পরিবারকে সামাজিক হেনস্থার মুখে পড়তে হচ্ছে দাবি সংগঠনের চিকিৎসকদের।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...