Monday, April 6, 2026

গাব্বায় নেমেই অজি সমর্থকদের কটাক্ষের মুখে সিরাজ, ভাইরাল ভিডিও

Date:

Share post:

আজ থেকে ব্রিসবেনে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট। গাব্বায় মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। তবে বৃষ্টির কারণে ভেস্তে যায় প্রথম দিনের ম্যাচ। মাত্র ১৩.২ ওভার বল হয় । শেষে অস্ট্রেলিয়ার রান উইকেট না হারিয়ে ২৮। তবে এই ম্যাচে অজি দশর্কদের কটাক্ষের শিকার হলেন ভারতীয় বোলার মহম্মদ সিরাজ। যেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর ঘটনার সূত্রপাত হয় দ্বিতীয় ওভারে। বল করতে আসেন সিরাজ। সেই সময়ে তারকা পেসারকে উদ্দেশ্য করে কটাক্ষ করতে থাকেন অস্ট্রেলিয়ার দর্শকরা। যদিও সিরাজকে সেভাবে প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি।

উল্লেখ্য, অ্যাডিলেডে দিন-রাতের টেস্ট চলাকালিন ট্র্যাভিস সঙ্গে ঝামেলায় জড়ান সিরাজ। এরপর জল গড়ায় বহুত দূর। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি শাস্তিও দেন দুই ক্রিকেটারকে। আর এই সংঘাতের পর থেকেই অজি দর্শকদের কাছে ‘ভিলেনে’ পরিণত হয়েছেন মহম্মদ সিরাজ।

আরও পড়ুন- বর্ডার-গাভাস্কর ট্রফি, ভিলেন বৃষ্টি, ভেস্তে গেল গাব্বায় প্রথম দিনের ম্যাচ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...