Monday, April 6, 2026

হিজাব না পরে ভার্চুয়াল কনসার্টে গান, ইরানে গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার!

Date:

Share post:

ভার্চুয়াল কনসার্টে গান করছিলেন এক গায়িকা।হিজাব না পরে ইউটিউবে একটি ভার্চুয়াল কনসার্টে গান গাওয়ার অপরাধে ২৭ বছর বয়সী ইরানি সঙ্গীতশিল্পী পরস্তু আহমেদিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের জালে আহমেদির আরও দুই সহযোগী শিল্পী সোহেল ফাগিহ নাসিরি এবং এহসান বেরাগদার। শনিবার রাতে মাজানদারান প্রদেশের সারি শহরে। গায়িকার আইনজীবী জানিয়েছেন, গত বৃহস্পতিবার ভার্চুয়াল একটি কনসার্টে অংশগ্রহণ করেছিলেন পারাস্তু। ইউটিউবে সম্প্রচারিতও হয় সেটি। গানের পাশাপাশি একটি ক্যাপশনও পোস্ট করেছিলেন গায়িকা। লেখা ছিল, আমি পারাস্তু। এই গান আমার ভালোবাসার মানুষের জন্য। আমি প্রিয় জন্মভূমিকে উদ্দেশ্য করে এই গান গাইছি।

জানা গিয়েছে, কনসার্ট চলাকালীন শিল্পীর পরনে ছিল কালো ড্রেস। তবে পারফর্ম করার সময় পরেননি হিজাব। এই অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ইরানের পুলিশ পরে গ্রেফতার করে তাকে। গায়িকার কনসার্টের ভিডিওটির ভিউ ইতিমধ্যেই ১.৫ মিলিয়ন ছাড়িয়েছে।

উল্লেখ্য, ১৯৭৯ সালে ইরানে ইসলামিক অভ্যুত্থানের পর থেকেই মহিলাদের হিজাব বাধ্যতামূলক। বর্তমানে হিজাব আইনে অত্যন্ত কড়া পদক্ষেপ নিয়েছে ইরান। হিজাব আইন ভাঙলে ৫-১০ বছর কারাদণ্ডের সাজা মিলতে পারে। এছাড়া ভারতীয় মুদ্রায় সর্বাধিক ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। এই সম্পর্কে একটি বিলও পাশ হয়েছে সে দেশের সংসদে।

জানা গিয়েছে, ওই ভিডিও-র শুটিং হয়েছিল ইরানেই। সেখানে কোনও দর্শক ছিলেন না। আহমেদির সঙ্গে ছিলেন শুধুমাত্র তার চারজন পুরুষ সহকর্মী। তারা আহমেদির পিছনে দাঁড়িয়ে নানা ধরনের বাদ্যযন্ত্র বাজিয়েছেন। আহমেদির এই গ্রেফতারি নিয়ে শোরগোল পড়েছে। অনেকেই ইরান প্রশাসনের এই পদক্ষেপকে, ‘বিচারের নামে প্রহসন! বলে কটাক্ষ করেছেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...