Sunday, February 1, 2026

প্রধানমন্ত্রী ভণ্ড! সংসদে মহিলা প্রতিনিধিত্বের তুলনা দিয়ে খোঁচা তৃণমূলের

Date:

Share post:

কথায়-কাজে মিল নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তিনি মুখে বলেন নারীশক্তির কথায়, কাজে তিনি প্রতিশ্রুতি রাখেন না। মহিলাদের সংরক্ষণ বলুন বা নিরাপত্তা— সবেতেই ব্যর্থ তিনি। ব্যর্থ তাঁর সরকার। সেই ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেখিয়ে দিল তৃণমূল কংগ্রেস। ছত্রে ছত্রে প্রমাণ দিয়ে তৃণমূল বুঝিয়ে দিল প্রধানমন্ত্রী আসলে ভণ্ড। তিনি প্রতিশ্রুতি দেন মোদি গ্যারান্টির, কিন্তু সেসবই ভাঁওতা কোনও কথা রাখেন না মোদিজি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুদক্ষ নেতৃত্বে নারী ক্ষমতায়নে সারা দেশে নজির গড়েছে বাংলা। পঞ্চায়েত থেকে পুরসভা সর্বত্রই নারী শক্তির জয়জয়কার।

সম্প্রতি লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘নারী শক্তি’ নিয়ে বড় বড় কথা বলেছেন। যেমন বলেছিলেন লোকসভা ভোটের প্রচারে। তারপর মহিলা সংরক্ষণ বিল পাশ করিয়েও গালভরা অনেক ভাষণ দিয়েছিলেন। কিন্তু বাস্তবে তার কোনও ছাপ পড়েনি। সম্প্রতি সংসদে মহিলাদের প্রতিনিধিত্ব সম্পর্কে যা বলেছেন, তাও সর্বৈব মিথ্যা। তিনি যে কত বড় ভণ্ড, তা কতিপয় পরিসংখ্যানেই স্পষ্ট হয়ে যায়। এক, পার্লামেন্টে মহিলা সাংসদের প্রতিনিধিত্ব ২০১৯-এ ছিল ১৪.৪ শতাংশ। আর ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ১৩.৬ শতাংশে। তাহলেই বুঝেছেন মহিলা প্রতিনিধিত্বে কতখানি ভণ্ডামি করেছে মোদি সরকার। নামেই মহিলাদের জন্য ৩৩ শতাংশের কোটা করেছেন। সংসদে যে সংখ্যক মহিলা সংসদ রয়েছেন, তা কোটার কাছাকাছিও নয়!

দুই, শুধু সামগ্রিকভাবেই সংসদে মহিলা প্রতিনিধিত্বের যে এই চেহারা তা নয়। একবার নজর দিন বিজেপির মহিলা সাংসদ সংখ্যায়। তাতে আরও স্পষ্ট হয়ে যাবে মহিলা প্রতিনিধিত্বে নিজেরা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। মহিলা প্রতিনিধিত্বে ১৩ শতাংশও অতিক্রম করতে পারেনি বিজেপি। এই তো গালভরা প্রতিশ্রুতিক নমুনা। এটাই মোদি গ্যারান্টি! পুরোটাই ভাঁওতা।তিন, তাকিয়ে দেখুন তৃণমূল কংগ্রেসের দিকে। বাংলা থেকে রেকর্ড-ব্রেকিং ৩৮ শতাংশ মহিলা সাংসদ পাঠিয়েছে তৃণমূল। পথ দেখিয়েছে দেশকে। তৃণমূল কংগ্রেস এমন একটা উদাহরণ স্থাপন করেছে, যা বিজেপি কেবল স্বপ্নেই দেখতে পারে, বাস্তবে করে দেখানোর ক্ষমতা নেই!
এই পরিসংখ্যান দিয়ে তৃণমূল তোপ দেগেছে এই বলে যে, আপনার কথায়-কাজে একফোঁটাও মিল নেই, কেন বলুন তো মোদিজি?

এ প্রসঙ্গে উল্লেখযোগ্য, ২০২৪-এর লোকসভা ভোটে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু আদতে ভারতীয় সংসদে মহিলা প্রতিনিধিত্বের সংখ্যা মাত্র ১৩.৬২ শতাংশ। ২০১৯ সালের ১৭তম লোকসভা নির্বাচনে যা ছিল সামান্য বেশি ১৪ শতাংশ। উন্নতি তো হয়ই নি, আরও কমেছে মহিলা প্রতিনিধিত্বের হার। ২০১৯ ছিল ৭৮ জন মহিলা সাংসদ। আর এবার অর্থাৎ ২০২৪-এ কমে ৭৪ জন। এঁদের মধ্যে বিজেপির মহিলা সাংসদ ৩০, কংগ্রেসের ১৪, তৃণমূলের ১১, সমাজবাদী পার্টির ৪, ডিএমকের ৩, জেডিইউ এবং এলজেপিআরের এক জন করে। রাজ্য ভিত্তিক হিসাবে এগিয়ে বাংলা। বাংলা থেকে ৩৮ শতাংশ মহিলা প্রতিনিধি গিয়েছে সংসদে। কিন্তু বিজেপি সমগ্র দেশে লড়েও কোটার অর্ধেকও প্রতিনিধি পাঠাতে পারেনি। এখানেই চরম ব্যর্থ মোদি সরকার।

আরও পড়ুন- আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার অতুলের স্ত্রী নিকিতা, জালে শাশুড়ি-শ্যালকও

spot_img

Related articles

পিসিবির ধোঁয়াশার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলা নিয়ে হাটে হাড়ি ভাঙলেন পাক অধিনায়ক

টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রেখেছে পিসিবি। কিন্ত হাটে হাড়ি ভেঙে দিলেন পাকিস্তানের অধিনায়ক।...

ভোটমুখী তামিলনাড়ু-কেরালা থেকে শুধু নেওয়ার ছক বিজেপির! বরাদ্দ শূন্য

বিরোধী শাসিত রাজ্য মানেই বঞ্চনা। নির্বাচনও বিজেপির সেই মানসিকতার বদল যে করতে পারে না তার প্রমাণ রাখল ২০২৬-২৭...

কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য ২০৪৭? বর্তমানের দিশা কোথায়

সন্দীপন দাস, বিভাগীয় প্রধান, অর্থনীতি বিভাগ, সিটি কলেজ কেন্দ্রীয় বাজেট ২০২৬–২৭-এর (Budget 2026-27) লক্ষ্য কি ২০৪৭? কিন্তু বর্তমানের দিশা...

যৌন নির্যাতনের প্রতিবাদে নাবালককে শ্বাসরোধ করে খুনের অভিযোগ! ঠাকুমার খাটের নীচে মিলল দেহ

যৌন নির্যাতনের প্রতিবাদ করায় শ্বাসরোধ করে খুন! ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ইন্দোরে (Indore)। অভিযোগ, এক নাবালককে যৌন...