Saturday, June 13, 2026

সোমবার সকালের পর কলকাতায় জল সরবরাহ আংশিক বন্ধ

Date:

Share post:

রবিবার সকালের পর থেকে কলকাতায় জল সরবরাহ আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। জল সরবরাহ আংশিক বন্ধ থাকবে সল্টলেক ও দক্ষিণ দমদম পুর এলাকার বেশ কয়েকটি এলাকায়।টালা এবং পলতা জল সরবরাহ কেন্দ্রগুলিতে জরুরি মেরামতের কাজ চলছে, যার কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেরামতির কাজের জন্য সোমবার সকাল থেকেই বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। কলকাতা পুরসভার তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়েছিল। সোমবার, অর্থাৎ ১৬ ডিসেম্বর সকাল থেকে পরের দিন ভোর পর্যন্ত বন্ধ থাকবে টালা পাম্পিং স্টেশন। এর ফলে সোমবার সারা দিন কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। মূলত উত্তর কলকাতার বহু জায়গায় পানীয় জল পাওয়া যাবে না।

মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‘টালা এবং পলতায় জরুরি ভিত্তিতে কিছু মেরামত কাজ প্রয়োজন, এবং এই কাজগুলি সম্পন্ন না হওয়া পর্যন্ত ১৬ ডিসেম্বর জল সরবরাহ বন্ধ থাকবে।তিনি আরও জানিয়েছেন, মরশুমের শেষ বিয়ের দিন। তাই জল সরবরাহ বন্ধ রাখার দিন বদলের জন্য অনেক অনুরোধ এসেছিল। তাই জনস্বার্থে রবিবারের বদলে সোমবার সকাল ৬টায় জল সরবরাহর পর বিকেল আর রাতে টালা থেকে পানীয় জল সরবরাহ করা হবে না। আবার মঙ্গলবার সকাল থেকে জল সরবরাহ স্বাভাবিক হবে।

 

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...