Tuesday, June 9, 2026

মেট্রোর মুকুটে নয়া পালক, নোয়াপাড়া-বিমানবন্দর রুটে ট্রায়াল রান সফল

Date:

Share post:

ফের কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক। আধুনিক যোগাযোগ ব্যবস্থায় এটি হতে চলেছে কলকাতার পঞ্চম মেট্রো রুট। শনিবার ইয়েলো লাইনে নোয়াপাড়া-বিমানবন্দর রুটে ট্রায়াল রান সফল ভাবে সম্পন্ন করেছে কলকাতা মেট্রো। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ থেকেই শুরু হবে পরিষেবা। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে বিমানবন্দর পর্যন্ত ৬.২৫ কিলোমিটার পথে ইয়েলো লাইনে চলবে মেট্রো । শনিবার এই রুটে প্রথম রেক চলেছে। বিকেল চারটে ২০ মিনিটে মেট্রোর এমআর ৪০৭ কোচ ট্রায়াল রান শুরু করে। উপস্থিত ছিলেন মেট্রোর চিফ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার ও অন্যান্য উর্ধ্বতন আধিকারিকরা। রেকটি দমদম ক্যান্টনমেন্টে পৌঁছলে পুজোর আয়োজন করা হয়।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, নয়া এই রুটে সমস্ত প্যারামিটার ঠিকঠাক কাজ করছে কিনা এবং মেট্রো রেক নিরাপদে চলতে পারছে কিনা তা পরীক্ষা করে দেখা। নয়া এই রুট চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষ কম সময়ে দ্রুত বিমানবন্দরে পৌঁছতে পারবেন।ব্লু লাইন এবং ইয়েলো লাইনের মধ্যে যাত্রীরা রেক চেঞ্জ করতে পারবেন নোয়াপাড়া স্টেশন থেকে।

 

Related articles

নবান্নের বৈঠকের পরেই ‘কনফেডারেশন’ পোস্টার সোশ্যাল মিডিয়ায়, টলিপাড়ার পরিবর্তনে সিলমোহর!

টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ক্ষমতার কাঠামো বদলের ইঙ্গিত স্পষ্ট। 'বিশ্বাস ব্রাদার্স' জমানা শেষ হতেই ফেডারেশন অতীত, এখন চর্চায় শুধুই...

এবার ১২৫ দিনের কাজের সুযোগ গ্রামাঞ্চলে! সূচনা দিলীপের, কোদাল হাতে খাল সংস্কার মন্ত্রীর

রাজ্যে চালু হলো কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প VB-G RAM G (Viksit Bharat – Rozgar And Aajeevika Mission...

জেনেভার যুব শীর্ষ সম্মেলনের মঞ্চে কলকাতার কাউন্সিলর মোনালিসা

ইউরোপীয় যুব শীর্ষ সম্মেলনে যোগ দিলেন কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় (Councillor Monalisa Bandyopadhyay)। ৫...

প্রতীক ছেড়ে কথা বলুন, ২০২৯-এ কে কোথায় থাকে দেখব! বিদ্রোহীদের চ্যালেঞ্জ তৃণমূল সাংসদ কল্যাণের

বিধানসভার পরে লোকসভা। সংসদীয় দলেও বিদ্রোহ। শুধু তাই নয়, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ(NDA)-কে সমর্থন করছেন তৃণমূল (TMC) ব্লকের...