Monday, June 22, 2026

ফের বাড়বে তাপমাত্রা, সপ্তাহের শুরুতে বৃষ্টি উত্তরে

Date:

Share post:

শৈত্যপ্রবাহে (cold wave) শীতের আমেজ গায়ে মাখার আনন্দ উপভোগ করার আগেই ফের দুঃসংবাদ দক্ষিণ বঙ্গের জন্য। ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে বৃষ্টিরও পূর্বাভাস থাকছে। বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে ফের আবহাওয়ায় বদল বলেই দাবি আবহাওয়া দফতরের। তবে ঘূর্ণাবর্তের এর থেকে বেশি প্রভাব বাংলায় পড়বে না বলেও জানা গিয়েছে।

রবিবার পর্যন্ত শীতের দাপটে কেঁপেছে দক্ষিণবঙ্গ। দার্জিলিংয়ের থেকে বেশি শীতের অনুভূতি পেয়েছেন পুরুলিয়ার মানুষ। তবে সোমবার থেকে তাপমাত্রা (temperature) বাড়ার পূর্বাভাস। দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়ার পূর্বাভাস। উত্তরের জেলাগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।

সেই সঙ্গে উত্তরের জেলাগুলিতে বৃষ্টিরও পূর্বাভাস (rain forecast) রয়েছে। সোমবার বৃষ্টি না হলেও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস থাকছে। দক্ষিণের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকবে। ১৮ ডিসেম্বর পর্যন্ত শীতের আকাশে এভাবেই মেঘের চাদরের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...