Monday, June 22, 2026

তবলা উস্তাদ জাকিরের প্রয়াণ, শোকবার্তা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অকস্মাৎ স্তব্ধ জাকিরের তবলার বোল। দেশের এক অন্যতম নক্ষত্রের পতনে শোকপ্রকাশ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। শুধুমাত্র ভারত নয়, জাকির হোসেন (Zakir Hussain) তাঁর ছন্দে জুড়েছিলেন বিশ্বের সঙ্গে ভারতকে। এমন এক শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee)।

পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী জাকির হোসেনের (Zakir Hussain) আইকনিক শিল্পের কথা শোকবার্তায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “তবলা উস্তাদ জাকির হোসেনজির প্রয়াণে গভীরভাবে শোকাহত, একজন সত্যিকারের প্রতিভাবান হিসাবে তিনি চিরস্মরণীয় থাকবেন যিনি ভারতীয় শাস্ত্রীয় সংগীত (Indian classical music) নিয়ে বিশ্বে বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি তবলাকে এক আন্তর্জাতিক স্তরে নিয়ে গিয়েছিলেন যেখানে তাঁর অতুলনীয় ছন্দে মোহিত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। এর মাধ্যমেই তিনি বিরামহীনভাবে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতকে বিশ্ব সংগীতের সঙ্গে মিশিয়েছিলেন যা তাঁকে সংস্কৃতিক ঐক্যের এক আইকন (icon) তৈরি করে দিয়েছে।

তাঁর আইকনিক উপস্থাপনা এবং গভীর সুর সৃষ্টি পরবর্তী প্রজন্মের সংগীত শিল্পী এবং সংগীত অনুরাগীদের অনুপ্রেরণার কাজ করে যাবে। তাঁর পরিবার, বন্ধু এবং বিশ্বের সংগীত সম্প্রদায়ের মানুষের প্রতি আমার গভীর সমবেদনা।”

আমেরিকার সান ফ্রান্সিসকোয় জাকির হোসেনের আকস্মিক প্রয়াণ গোটা দেশের কাছে বড় আঘাত। সেই আঘাতের উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রীর (Chief Minister) বার্তা, “প্রখ্যাত উস্তাদ এবং সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ তবলা বাদক জাকির হোসেনের আকস্মিক প্রয়াণে গভীরভাবে স্তম্ভিত ও শোকাহত। এটা আমাদের দেশের এবং গোটা বিশ্বের তাঁর লক্ষ লক্ষ অনুরাগীদের জন্য এক বিরাট ক্ষতি। তার পরিবার, বন্ধু এবং মহান শিল্পীর অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই।”

Related articles

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...

‘টোটাল ফুটবল’, উৎপল সিনহার কলম

টোটাল ফুটবলের মৃত্যু নেই। রূপকথা নয়, এটা একটা দর্শন। যতদূর জানা যায় এই দর্শনের স্রষ্টা রাইনাস মিশেল। ১৯৭৪...