Tuesday, June 23, 2026

‘খাদান’ প্রমোশনে খুশি সৃজিত, ‘সন্তান’ নিয়ে আশাবাদী প্রসেনজিৎ

Date:

Share post:

ডিসেম্বরে বাংলার বক্স অফিসে জোর টক্কর। পুষ্পা টু-এর আমেজ কাটতে না কাটতেই এবার একসঙ্গে চারটি বাংলা ছবি মুক্তি বড়দিনের প্রাক্কালে। ‘খাদান’, ‘সন্তান’, ‘চালচিত্র’ আর ‘৫নং স্বপ্নময় লেন’। সঙ্গে আবার হইচই প্ল্যাটফর্মে ‘ভুস্বর্গ ভয়ঙ্কর’ নিয়ে ‘ফেলুদার গোয়েন্দাগিরি’। সবমিলিয়ে শীতের সিনে উন্মাদনা তুঙ্গে। কিন্তু কোথাও যেন ‘খাদান’ বনাম ‘সন্তান’ লড়াইটা লেগেই আছে। প্রথমটা দেবের (Dev) ছবি, দ্বিতীয়টা মিঠুন – শুভশ্রীর (Mithun Chakraborty- Subhashree Ganguly))। তাই কি প্রমোশনের টক্কর একটু বেশি জোরদার? জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) অবশ্য খাদান (Khadaan) সিনেমার বেঙ্গল টুর প্রমোশনে অত্যন্ত খুশি। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আপ্লুত সন্তান-এর (Santan) ট্রেলার দেখে।

বাংলা জুড়ে এই মুহূর্তে ‘কিশোরী’ কিংবা ‘রাজার রাজা’ গানের ট্রেন্ড চলছে। সমাজমাধ্যমে ‘খাদান’ (Khadaan) সিনেমার এই গানগুলো নিয়ে রিলসের বন্যা। এদিক থেকে রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত সন্তান সামান্য হলেও পিছিয়ে। কিন্তু SVF এর ছবি হওয়ার কারণে এই সিনেমার একটা আলাদা দর্শক আছে। অন্যদিকে প্রায় এক যুগ পর কমার্শিয়াল অবতারে ফিরছেন দেব (Dev)। ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকার পর পুরোদস্তুর এন্টারটেনমেন্টে নিজেকে মেলে ধরতে চাওয়া দেবের সিনেমা প্রমোশনের যে কৌশল তা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব বড় পদক্ষেপ বলে মনে করছেন সৃজিত। অন্যদিকে আবার প্রযোজনা সংস্থা এসভিএফের অফিসে প্রসেনজিৎ-রাজের দেখা। দেখা হতেই পরিচালককে জড়িয়ে ধরে সুপারস্টার। ‘সন্তান’ সিনেমার জন্য জানান শুভেচ্ছা। রাজ জানান, এতদিন ক্রাইম, অ্যাকশন, রোম্যান্স নিয়ে সিনেমা করছেন এই প্রথমবার তিনি ফ্যামিলি ড্রামা দর্শকের দরবারে আনছেন। অর্থাৎ একজন ফ্যামিলি ড্রামা ছেড়ে অ্যাকশনে ফিরছেন, অন্যজন পরিবারের গল্প নিয়ে আসছেন। দর্শক কাকে নম্বর দেন এখন সেটাই দেখার অপেক্ষা।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...