Monday, April 13, 2026

মমতার পথেই জনমুখী কেজরি, ষাটোর্ধ্বদের বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার প্রতিশ্রুতি

Date:

Share post:

কেন্দ্র সরকার দেশের মানুষের জন্য যে স্বাস্থ্য বীমা প্রকল্প এনেছে তা যে আদতে সাধারণ মানুষের কাজে লাগবে না, তা প্রথম উপলব্ধি করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই তিনি রাজ্যের সব ধরনের সব বয়সের মানুষের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প এনেছিলেন। এবার সেই পথে দিল্লির শাসক দলা আপ। নির্বাচনের আগে ষাটোর্ধ্বদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবার ঘোষণা করলেন আপ (AAP) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

ইতিমধ্যে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন (ECI)। অন্যদিকে সব আসনে প্রার্থী ঘোষণা সম্পূর্ণ হয়েছে আপের। তবে নির্বাচন ঘোষণা না হওয়ায় ঝুলি থেকে ফের এক তাস বের করলেন কেজরিওয়াল। সঞ্জীবনী (Sanjeevani scheme) প্রকল্পের মাধ্যমে ষাটোর্ধ্ব ব্যক্তিদের সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবার প্রতিশ্রুতি দিলেন। সেই সঙ্গে এর জন্য নথিভুক্তিকরণ দ্রুত শুরু হবে, এমনও ঘোষণা করলেন।

দিল্লি নির্বাচনে কংগ্রেসের সঙ্গে গাঁটছাড়া বাঁধছে না আপ। একাই লড়ার পন্থা নিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে কেজরিওয়ালের দল। নির্বাচনের প্রার্থী হিসেবে এক ঝাঁক নতুন মুখকে আনা হয়েছে যুবসম্প্রদায়ের ভোট (youth voters) টানতে। অন্যদিকে মহিলা ভোট টানতে সম্প্রতি শুরু হয়ে গিয়েছে মহিলা ভাতা (women alowance) দেওয়ার কাজও। এবার বয়স্ক ভোটার টানতে নতুন প্রকল্পের (Sanjeevani scheme) ঘোষণা করে ফেললেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আপের দাবি, কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্প পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দেয়, যা সাধারণ মানুষের অনেক ক্ষেত্রেই কোন কাজে লাগে না। তাই ষাটোর্ধ্বদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার প্রকল্প। ক্ষমতায় এলে এই প্রকল্প চালু হওয়ার প্রতিশ্রুতি দেন কেজরিওয়াল।

Related articles

বিজেপির চার খেলার ষড়যন্ত্র ফাঁস করলেন মমতা

''দিল্লি কা লাড্ডুরা জেনে রেখো বাংলায় তোমাদের কোনও জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা এসআইআর করছ।...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...