Monday, April 13, 2026

কংগ্রেসের প্রতিবাদে হিমন্ত-পুলিশের কাঁদানে গ্যাস! মৃত লিগাল সেল সম্পাদক

Date:

Share post:

লোকসভায় বি আর আম্বেদকর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নক্কারজনক উক্তি, প্রতিবাদে বুধবার দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছিল জাতীয় কংগ্রেস। অসমের গুয়াহাটিতে এরকমই এক প্রতিবাদে যথেচ্ছ কাঁদানে গ্যাস (tear gas) প্রয়োগ করে হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) পুলিশ। গ্যাসের জেরে মৃত্যু হয় অসম (Assam) কংগ্রেসের লিগ্যাল সেলের সম্পাদকের। গোটা দেশে কংগ্রেসের বিক্ষোভ বিজেপি শাসিত রাজ্যগুলিতে কড়া ভাবে দমন করা হয়। তবে দমনীতির শীর্ষে অসম।

অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার নেতৃত্বে গুয়াহাটিতে (Guwahati) কংগ্রেস কর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেছিলেন। বুধবার অমিত শাহের মন্তব্যের পাশাপাশি ‘এক দেশ এক ভোট’ বিল এবং আদানি ইস্যুতে প্রতিবাদ করছিলেন কংগ্রেস কর্মীরা। রাজভবনের পথে যাচ্ছিলেন প্রায় কয়েকশ কংগ্রেস কর্মী।

বিক্ষোভ দমন করতে কড়া হাতে ব্যবস্থা নিতে শুরু করে হিমন্ত সরকারের পুলিশ। মুহুর্মুহু কাঁদানে গ্যাসের সেল (tear gas cell) ছোঁড়া হয় কংগ্রেস নেতাদের লক্ষ্য করে। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন কর্মী। গুরুতর অসুস্থ হয়ে পড়েন অসম কংগ্রেসের লিগ্যাল সেলের সম্পাদক (legal cell secretary) মৃদুল ইসলাম। তাঁকে গুয়াহাটি মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।

অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরার দাবি, পরিকল্পিতভাবে তাঁদের কর্মী মৃদুল ইসলামকে হত্যা করেছে হিমন্ত সরকারের পুলিশ। ঘটনায় কাঁদানে গ্যাসের ধোঁয়ায় সাংবাদিকদের অসুস্থ হয়ে পড়ার ঘটনাও উল্লেখ করেন তিনি।

Related articles

কয়লা-কাণ্ডে জালে আইপ্যাক কর্তা: দিল্লি থেকে গ্রেফতার ভিনেশ

দেশজুড়ে ফের সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। দেশের একাধিক রাজ্যে নির্বাচন আবহে এবার গ্রেফতার করা হল আইপ্যাকের (IPAC) অন্যতম কর্ণধার...

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...