Monday, April 27, 2026

‘পুষ্পা-টু’ ঝড়ে হল পাচ্ছে না বাংলা ছবি! সমস্যার সুষ্ঠু সমাধানের আশা কুণালের

Date:

Share post:

হাতে আর মাত্র একটা দিন। বাঙালির শীতের সিনে মেজাজকে সম্পূর্ণ করে তুলতে আগামী ২০ তারিখ মুক্তি পেতে চলেছে চার-চারটে বাংলা ছবি। ‘সন্তান’(Shontaan), ‘খাদান’ (Khadaan), ‘চালচিত্র’ এবং ‘৫ নং স্বপ্নময় লেন’। ট্রেলারে চারটি ভিন্ন স্বাদের চিত্রনাট্যের আভাস মিলেছে। প্রিয় তারকার ছবি দেখার জন্য যখন উন্মাদনা বাড়ছে তখন ‘পুষ্পা টু’ (Pushpa 2) ঝড়ে প্রেক্ষাগৃহে কতটা সিনেমা দেখার সুযোগ মিলবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার এই গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি জানান, হিন্দি ছবি চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথভাবে দর্শকের দরবারে হাজির হওয়ার সুযোগ দিতে হবে।

সিনেমাহলে চলছে তুমুল ‘পুষ্পা রাজ’। পাশাপাশি পুজোয় মুক্তি প্রাপ্ত ‘বহুরূপী’র মেজাজেও মজে আছেন বাঙালি দর্শক। এই অবস্থায় প্রাক বড়দিন উপলক্ষে যে চারটে বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা সেগুলোর হল (শো) পাওয়া নিয়ে সমস্যার কথা শোনা যাচ্ছে।এখানেই শেষ নয়, বলিউডের আরও দুটি ছবি, বরুণ ধাওয়ান অভিনীত ‘বেবি জন’ (baby john) এবং ‘মুফাসা: দ্য লায়ন কিং’ (Mufasa the lion king) লাইনে রয়েছে। অ্যাডভান্স বুকিং শুরু হতেই দেখা গেল, সর্বাধিক প্রায় ১৫টি হল পেয়েছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। অন্যদিকে প্রতিম ডি দাশগুপ্তর ’চালচিত্র’ (Chaalchitra) পেয়েছে মাত্র ১ টি সিনেমাহল। ‘৫ নং স্বপ্নময় লেন’ পেয়েছে একটি। এ ছাড়া দেব- যিশু (Dev & Jishu U Sengupta) অভিনীত বিগ বাজেট ছবি ‘খাদান’-এর (Khadaan) প্রায় একই অবস্থা, ভাগ্যে একটি মাত্র সিনেমাহল। যদিও অ্যাডভান্স বুকিং শুরু হয়নি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) পরিচালিত ‘সন্তান’ সিনেমা। গোটা বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি লেখেন, ‘পুষ্পা ২, চলুক। কিন্তু সামনে চারটি নতুন বাংলা সিনেমা আসছে। খাদান, সন্তান, ৫ নং স্বপ্নময় লেন, চালচিত্র। পাশাপাশি বহুরূপী এখনও দাপটে চলছে। বাংলা ছবির হল পেতে সমস্যার কথা শোনা যাচ্ছে কেন? হিন্দি বা অন্য ছবি চলবে। কিন্তু বাংলা ছবিকে যথাযথভাবে দর্শকের দরবারে হাজির হওয়ার সুযোগ তো দিতে হবে। দর্শক ভালোমন্দ বিচার করবেন তারপর। চারটি নতুন ছবি একসঙ্গে। বড় কম কথা নয়। হল সমস্যার সুষ্ঠু সমাধান হোক।’ এই পোস্টের সঙ্গে সব কটি সিনেমার ছবিও সমাজ মাধ্যমে আপলোড করেছেন কুণাল।

এত জন হেভিওয়েট পরিচালক এবং অভিনেতাদের ছবি মুক্তি পেতে চলেছে। তাই সিনেমাহল সংকট না কাটলে বাঙালির বড়দিনের বিনোদন প্রেমের আমেজটা যে অনেকটাই ম্লান হয়ে যাবে তা বলাই বাহুল্য। হাতে যেহেতু আরও একটা দিন রয়েছে তাই আশাবাদী প্রযোজকরা।

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...