Saturday, April 4, 2026

শীর্ষ আদালতে আজ প্রথমেই ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি

Date:

Share post:

বারবার পিছিয়ে যাওয়ার পর অবশেষে আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) প্রায় ছাব্বিশ হাজার শিক্ষা কর্মীর চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে। জানা যাচ্ছে মামলাটি এক নাম্বার সিরিয়ালে রয়েছে অর্থাৎ আজ কোর্ট খুলে প্রথমেই এই মামলা শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ। এর আগে সময়ের অভাবে একাধিকবার শুনানির দিন পরিবর্তন হয়েছে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন, অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করা হবে না। অত্যন্ত লিমিটেড ইস্যু সেই নিয়েই এই মামলার শুনানি হবে।

চলতি বছরের এপ্রিল মাসে নিয়োগ মামলার জেরে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি দেবাংশু বসাক এবং মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ বেঞ্চ। এরপরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। চাকরিহারাদের পাশাপাশি SSC-র তরফেও মামলা করা হয়। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে মামলা করে মধ্যশিক্ষা পর্ষদও। সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে। কিন্তু রক্ষাকবচ থাকবে আর কতদিন? যোগ্য অযোগ্যদের তালিকা আলাদা করে কতজনের চাকরি বহাল রাখে দেশের শীর্ষ আদালত এখন সেই দিকেই সবার নজর।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...