Sunday, April 5, 2026

মেলবোর্নে পৌঁছে সাংবাদিকের সঙ্গে বিতর্কে জড়ালেন কোহলি, ভাইরাল ভিডিও, কিন্তু কেন ?

Date:

Share post:

চতুর্থ টেস্ট খেলতে মেলবোর্ন পৌঁছেছে ভারতীয় দল । ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্ট। আর এই টেস্টের আগে সাংবাদিকের সঙ্গে ঝামেলায় জড়ালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। জানা গিয়েছে, কোহলির সন্তানদের ছবি তোলা নিয়েই শুরু হয় সমস্যা । হয় কথা কাটাকাটিও।

জানা যাচ্ছে, পরিবারের সঙ্গে বিমানবন্দর থেকে বেরচ্ছিলেন বিরাট কোহলি। সেই সময়েই জড়ো হয়েছিলেন চিত্র সাংবাদিকেরা। এক সাংবাদিক ক্যামেরা নিয়ে এগিয়ে আসেন। সপরিবার বিরাটের ছবি তুলতে শুরু করেন। তবে সেই সময়ে বাধা দেন বিরাট। স্পষ্ট জানিয়ে দেন, তাঁর পরিবারের ছবি তুলতে গেলে অনুমতি নিতে হবে। এই কথা বলে খানিকটা এগিয়ে যান বিরাট। তাঁর পরেও পরিবারের ছবিও তুলতে যান ওই সাংবাদিক। তখনই আপত্তি জানান কোহলি। ওই সাংবাদিকের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। পরিবারের ছবি তুলতে বারণ করেন তিনি।“ আর এই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, কন্যা ভামিকা এবং পুত্র অকায়কে প্রচারের আলো থেকে একেবারে দূরে রাখতে চান বিরাট-অনুষ্কা জুটি। তাই সংবাদমাধ্যমকে সবসময়ই অনুরোধ করেন সন্তানদের ছবি না তোলার জন্য। নিজেরাও সন্তানদের ছবি প্রকাশ্যে আনেন না বিরুষ্কা।

আরও পড়ুন- ক্রিকেট থেকে অবসর নিয়ে নিজের আগামি পরিকল্পনা নিয়ে মুখ খুললেন অশ্বিন

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...