Saturday, March 14, 2026

আম্বেদকর-ইস্যু ধামাচাপা দিতে ভুয়ো অভিযোগ! রাহুলের বিরুদ্ধে অভিযোগ-পত্র বিজেপির মহিলা সাংসদের

Date:

Share post:

আম্বেদকরকে নিয়ে অমিত শাহর অপমানজনক মন্তব্য ধামাচাপা দিতে এবার সংসদে হাতাহাতি করে, ভুয়ো অভিযোগে তুলে ধামাচাপা চাইছে বিজেপি। দিনের শুরুতে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ধাক্কায় বিজেপি (BJP) সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গির (Pratap Chandra Sarengi) মাথা ফেটেছে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির। দিনের শেষে রাহুলের বিরুদ্ধে মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলল বিজেপি। নাগাল্যান্ডের (Nagaland) সাংসদ ফাংগন কোনিয়াকের অভিযোগ, তাঁর গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ। যা শুনে রাজনৈতিক মহলের মত, এই অভিযোগ কেউ বিশ্বাস করবে না।

বিজেপি সাংসদ ফাংগন কোনিয়াকের অভিযোগ, প্রতিবাদ চলাকালীন ভিড়ের মধ্যে অস্বস্তিকর ভাবে মহিলা সাংসদের গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন কংগ্রেস নেতা (Rahul Gandhi)। অভিযোগ, জানিয়ে রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লেখেন কোনিয়াক। চিঠিতে লেখা হয়েছে, সংসদ ভবনের মকর দ্বারের সিঁড়ির ঠিক নী যখন তিনি হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন, তখন অন্য দলের সাংসদদের যাওয়া জায়গা করেছিলেন নিরাপত্তারক্ষীরা। কিন্তু কংগ্রেস সাংসদ রাহুল ও অন্যান্য কংগ্রেস সাংসদরা তাঁর সামনে গিয়ে দাঁড়ান। এরপরেই কোনিয়াক অভিযোগ, “উনিআমার সঙ্গে খারাপ ব্যবহার করেন। চিৎকার করে কথা বলেন।” এখানেই না থেমে বিজেপি সাংসদের অভিযোগ, রাহুলের সঙ্গে তাঁর শারীরিক নৈকট্য এতটাই বেশি ছিল যে তিনি অস্বস্তি বোধ করেন। কোনও সাংসদের থেকেই এমন ব্যবহার কাম্য নয়- বলেও চিঠি লেখেন মহিলা সাংসদ।

এই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছে রাজনৈতিক মহল। তাদের মতে, এই ধরনের অভিযোগ কেউ বিশ্বাস করবেন তিনি। এটা যে বিজেপির নজর ঘোরানোর চেষ্টা বলে অভিযোগে বিরোধীদের।

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...