Friday, April 3, 2026

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

Date:

Share post:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের । এদিন তৃতীয় টি-২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬০ রানে জয় পেল টিম ইন্ডিয়া । ভারতের হয়ে দুরন্ত ব্যাটিং স্মৃতি মান্ধনার। ৭৭ রান করেন তিনি । ৫৪ রান করেন রিচা ঘোষ । এই জয়ের ফলে সিরিজে ২-১ জিতল ভারতীয় দল।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান করে টিম ইন্ডিয়া। ৭৭ রান করেন স্মৃতি । জেমাইমা করেন ৩৯ রান । ৫৪ রান করেন বাংলার রিচা ঘোষ । ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন হেনরি, দেন্দ্রা, অ্যালেন এবং আফি ।

জবাবে ব্যাট করতে নেমে ১৫৭ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ । ওয়েস্ট ইন্ডিজের হয়ে লড়াই চালান হেনরি । ৪৩ রান করেন তিনি। অধিনায়ক ম্যাথিউ করেন ২২ রান । টিম ইন্ডিয়ার হয়ে ৪ উইকেট রাধা যাদবের । একটি করে উইকেট রেণুকা সিং, সাজনা, তিতাস সাধু এবং দীপ্তি শর্মা ।

আরও পড়ুন- মরশুমের মাঝপথেই ধাক্কা লাল-হলুদের, চোটের কারণে ছিটকে গেলেন তালাল

 

 

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...