Saturday, June 27, 2026

আমি স্তম্ভিত: শাহের মন্তব্যের তীব্র সমালোচনা মমতার, বড়দিনের ছুটি প্রসঙ্গে কেন্দ্রকে নিশানা

Date:

Share post:

বি আর আম্বেদকরকে (BR Ambedkar) নিয়ে অমিত শাহের মন্তব্যে তিনি স্তম্ভিত। বৃহস্পতবার, অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভালের (Christmas Carnival) উদ্বোধনে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একই সঙ্গে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বড়দিনের ছুটি তুলে দেওয়া নিয়েও তোপ দাগেন মমতা।

মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে কংগ্রেসকে আক্রমণ করে আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আম্বেদকর ইস্যুতে বুধবার থেকেই তুমুল উত্তপ্ত সংসদ। অমিত শাহের বিতর্কিত মন্তব্যের বিরোধিতা করে পোস্ট করেন তৃণমূল সুপ্রিমো। বিরোধিতায় সরব কংগ্রেস। ইতিমধ্যই শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছে তৃণমূল ও পরে কংগ্রেস। এদিন বড়দিনের উৎসবের (Christmas Carnival) উদ্বোধনে গিয়েও এই ইস্যুতে সরব হন মমতা। বলেন, “প্রতিটি সম্প্রদায়েরই আলাদা গুরুত্ব রয়েছে। সকলকেই প্রয়োজন। বাবাসাহেব অম্বেডকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা শুনে আমি স্তম্ভিত!”

বড়দিনের ছুটি (Christmas Holiday) নিয়ে কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেন মমতা। বলেন, “এর আগে আমি আরও একটি বিষয়ে অবাক হয়েছিলাম। ২৫ ডিসেম্বর জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার তা বাতিল করেছে। কিন্তু আমাদের রাজ্যে সেদিন ছুটি থাকবে।”

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...