Monday, April 6, 2026

ডলারের তুলনায় ভারতে এই প্রথম সর্বনিম্ন দরে পৌঁছল টাকা

Date:

Share post:

মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারে ছাঁটাইয়ের জেরে ধস ভারতের শেয়ার বাজার। ডলারের তুলনায় ইতিহাসে সর্বনিম্ন দরে পৌঁছে গেলে টাকাও। এই প্রথম এক ডলারের মূল্য পেরোল ৮৫ টাকা। হঠাৎই মার্কিন ফেডারাল রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার ২৫ বেসিস পয়েন্ট ছেঁটে দেওয়ায় কার্যত ধস নামে বাজারে। বৃহস্পতিবার বাজার খুলতেই ডলারের মূল্য পেরিয়ে যায় ২৫ টাকা। বুধবার বাজার বন্ধের সময় ডলারের মূল্য ছিল ৮৪ টাকা ৯৬ পয়সা। এদিন বাজার খুলতেই সেটা পৌঁছে যায় ৮৫ টাকা ৪ পয়সায়। পরে তা আরও বেড়ে ৮৫ টাকা ৬ পয়সায় দাঁড়ায়।

দিনের শুরুই হয় সেনসেক্স প্রায় ১১৬২ পয়েন্ট কমে যাওয়া দিয়ে। একইভাবে নিফটি ৫০ খাতা খোলে ২৩,৮৭৭.১৫ দিয়ে গতকাল (বুধবার) দিনের শেষে যা ছিল ২৪,১৯৮.৮৫ অর্থাৎ বাজার শুরুই হয় ৩২৯ পয়েন্ট কমে। সর্বমোট ক্ষতির পরিমাণ বিএসই তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ৪৪৬.৫ লক্ষ কোটি টাকার কাছাকাছি। যার ফলে বৃহস্পতিবার কয়েক মিনিটের মধ্যে বিনিয়োগকারীদের ৬ কোটি টাকা উধাও হয়ে যায়।গত ১৮ ডিসেম্বর মার্কিন ফেডারেল রিজার্ভ আচমকাই সুদের হার ২৫ বেসিস পয়েন্ট ছেঁটে দেয়। এর ফলে বৃহস্পতিবার ভারতীয় টাকা এই প্রথমবার ৮৫ টাকার উপরে চলে গিয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...