Tuesday, March 24, 2026

স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে সাফল্য অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের

Date:

Share post:

উদ্ভাবনী ক্ষমতা এবং দলগতভাবে কাজ করার ক্ষেত্রে উল্লেখযোগ্য নজির গড়ে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনে যুগ্ম বিজেতার খেতাব জিতল অ্যাডামাস বিশ্ববিদ্যালয়। পেয়েছে ১ লক্ষ টাকার নগদ পুরস্কারও।জলশক্তি মন্ত্রকের পৃষ্ঠপোষকতায় গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এই হ্যাকাথনে বিশ্ববিদ্যালয়ের বিজয়ীদের মধ্যে ছিলেন বিদিশা দাস, অর্পিতা দাস, শুভজিত মণ্ডল, মহম্মদ রিয়াজ আলম, শুভঙ্কর প্রামাণিক এবং অমিত কুমার দুয়া ও তাঁদের নেতৃত্ব দেন ড. সজল সাহা, রণিতা দাস মহাপাত্র এবং প্রভাত দাস।

উদ্ভাবন এবং শিল্পদ্যোগী মানসিকতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত আয়োজিত হয় এই প্রতিযোগিতা। অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় বলেন,  সারা দেশ থেকে ৪৯০০০-এরও বেশি দল অংশ নেয় এই প্রতিযোগিতায়। তবে অ্যাডামাসের সাফল্য পড়ুয়াদের কৃতিত্ব এবং প্রতিভাকেই তুলে ধরে। এমন একটি খেতাব আনতে পেরে আমরা গর্বিত।অ্যাডামাসের পড়ুয়াদের আরও সাফল্য কামনা করি।আগামিদিনেও অ্যাডামাস বিশ্ববিদ্যালয় বাংলার মুখ উজ্জ্বল করবে বলে আশাবাদী।

 

Related articles

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...

IPL: সঠিক জার্সি থেকে নির্দিষ্ট সংখ্যায় সার্পোট স্টাফ, দলগুলির জন্য একগুচ্ছ কড়া নিয়ম

একগুচ্ছ কড়া নিয়ম লাগু হচ্ছে আসন্ন আইপিএলে (IPL)। বিসিসিআই (BCCI) ভারতীয় দলের জন্য যে নিয়ম চালু করেছে তার...

প্রার্থীর আকাল? গড়বেতায় বামপ্রার্থী ছোট আঙারিয়া গণহত্যায় অভিযুক্ত তপন ঘোষ

বিধানসভা নির্বাচনের  (West Bengal Assembly Election 2026) দামামা বেজে গিয়েছে। শাসকদল তৃণমূল সব আসেন প্রার্থী ঘোষণা করে দিলেও...