Wednesday, June 10, 2026

ইজরায়েলের টার্গেট ইয়েমেন, রাত থেকে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র হামলা! মৃত ৯

Date:

Share post:

প্রথমে গাজা, তারপর লেবানন, এবার ইজরায়েলের সেনার নিশানায় ইয়েমেন (Israel- Yeamen war)।বৃহস্পতিবার ভোর থেকেই পূর্ব আফ্রিকার দেশকে টার্গেট করে ধারাবাহিকভাবে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চলছে। রাতেও পরিস্থিতির এতটুকু বদল হলো না। বরং বাড়ল আক্রমণের তীব্রতা। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথি বাহিনীকে পাল্টা জবাব দিতে গিয়ে সাধারণ মানুষকে মেরে ফেলার অভিযোগ ইজরায়েলের (Israel Army) বিরুদ্ধে।

ইজরায়েলের হামলার জেরে ইয়েমেনে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে বন্দরনগরী সালিফে ৭ এবং রাস ঈশা জ্বালানি মজুদক্ষেত্রে বাকি ২ জন মারা গিয়েছেন। এই আক্রমণের জেরে যুদ্ধের পরিসর এশিয়া ছেড়ে এবার আফ্রিকার দিকে অগ্রসর হতে পারে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...