Saturday, April 4, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু! মেস থেকে উদ্ধার দেহ

Date:

Share post:

ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। এবার ফুড টেকনোলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের (Food Technology and Biochemical Engeneering) তৃতীয় বর্ষের ছাত্র প্রতীপকুমার মান্নার রহস্য মৃত্যু ঘিরে বাড়ছে চাঞ্চল্য। তমলুকের বাসিন্দা ওই ছাত্র সন্তোষপুর (Santoshpur) এলাকার একটি মেসে থাকতেন বলে জানা গেছে। বৃহস্পতিবার আচমকা তাঁর বাড়ির লোককে ছাত্রের অসুস্থতার খবর দেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

মৃত ছাত্রের বিভাগীয় প্রধান জানিয়েছেন, প্রতীপকুমার শারীরিক অসুস্থতার থাকার কারণে মাঝেমধ্যে ক্লাসে অনুপস্থিত থাকতেন।বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ মিতালি দেব (Mitali Deb) বলেন, ওই পড়ুয়া হোস্টেলের আবাসিক ছিলেন না। মেসেই তিনি আচমকা অসুস্থ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন তাঁর শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর আসল কারণ সম্পর্কে জানা যাবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...