Tuesday, June 23, 2026

মধ্যরাতে প্রথম শো হাউসফুল! ‘খাদান’ ঝড়ে নয়া ইতিহাস টলিউডে

Date:

Share post:

‘জওয়ান’ শাহরুখ খান যা করে দেখিয়েছিলেন ২০২৩ সালে, চব্বিশের শেষ লগ্নে এসে সেই ম্যাজিক ঘটালেন সুপারস্টার দেব (Dev) । আদ্যোপান্ত কমার্শিয়াল ঘরানায় নিজের কামব্যাক ইনিংসে, টলিউডের ‘প্রধান’ অভিনেতা মধ্যরাতে বাংলার বক্স অফিসে তুললেন ‘খাদান’ (Khadaan) ঝড়। ঢাক ঢোল আর উন্মাদনায় বৃহস্পতিবার রাত দুটোয় থিকথিকে ভিড় বারাকপুরের অমলা সিনেমায়। প্রায় একই ছবি রায়গঞ্জে। রাতের প্রথম শো হাউসফুল। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের ভালোবাসার ছবি ভিডিও শেয়ার করলেন দেব (Dev)।

রাত দুটোয় বাংলা ছবির প্রথম শো হাউসফুল। টলিউড (Tollywood) বিনোদন জগতে এ যেন নয়া রেকর্ড। সৌজন্যে সুপারস্টার দেব-যিশু অভিনীত ‘খাদান’। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি প্রেক্ষাগৃহে মধ্যরাতে হাউসফুল এই সিনেমা। উত্তর ২৪ পরগনার বারাকপুরের সিনেমা হলেও সেই একই ছবি। হিন্দি এবং দক্ষিণী ছবির ক্ষেত্রে খুব ভোরে শো দেখা যায় কিন্তু বাংলায় ছবি মুক্তির ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ নিয়েছিলেন অভিনেতা। বলাই বাহুল্য তিনি ১০০% সফল। এই খবর ছড়িয়ে পড়তেই দেবকে (Dev ) শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতা পরিচালকরা। বক্স অফিসে এই ছবি আর কোন কোন নজির গড়তে পারে সেই আশায় বুক বাঁধছেন ‘পাগলু’র ফ্যানেরা।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...