Tuesday, March 24, 2026

তপসিয়ার ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

Date:

Share post:

শহরের বুকে ফের অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে তপসিয়ার (Topsia) একটি ঝুপড়ি। সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। সায়েন্স সিটির পিছনের বস্তি এলাকায় বিধ্বংসী আগুনের জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বিপদ বেড়াতে আশেপাশের এলাকা দ্রুত খালি করা হচ্ছে। বহুতলের পিছনে ঝুপড়িতে কেউ আটকে আছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন এবং প্রগতি ময়দান থানার পুলিশ (Pragati Maidan Police) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। কালো ধোঁয়ায় ঢেকেছে চারপাশ। দাহ্য পদার্থ থাকায় বিস্তীর্ণ এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনের লেলিহান শিখায় হাই টেনশন তার এবং মিটার বক্সে বিস্ফোরণের আশঙ্কা করছেন দমকলের কর্মীরা।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...