Monday, April 6, 2026

কথা রাখলেন মুখ্যমন্ত্রী,বিষ্ণুপুরের সন্তানহারা তিন পিতা ঘর পেলেন

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনার শিকার হতে হয়েছিল তিন ফুটফুটে শিশুকে। বাঁকুড়ার বিষ্ণুপুরে মাটির দেওয়াল চাপা পড়ে প্রাণ হারিয়েছিল তারা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির দরবারে তাঁদের অধিকার আদায়ে অবিরাম লড়ে গেছেন। তবু কেন্দ্রের মন গলেনি। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মানবিক মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি’র তহবিল নিয়ে দাঁড়ালেন ওই পরিবারের পাশে। সন্তানহারা তিন পিতার হাতে তুলে দিলেন বাংলার বাড়ি। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ভিডিও পোস্ট করে কেন্দ্রের মোদি সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠল তৃণমূল। ভিডিওতে তুলে ধরা হল অভিষেক বন্দ্যোপাধ্যয়ের লড়াই ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতার কথা।

মঙ্গলবার বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ উপভোক্তার বাড়ির জন্য আনুষ্ঠানিকভাবে টাকা দেওয়ার ছাড়পত্র দেন মুখ্যমন্ত্রী। সেই তালিকায় তাঁর দেওয়া প্রতিশ্রুতিমতো নাম রয়েছে বিষ্ণুপুর থানার বোড়ামারা গ্রামের সন্তানহারা তিন পিতা জয়দেব সর্দার, প্রশান্ত সর্দার ও চণ্ডি সর্দারের। উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর  বিষ্ণুপুর থানার বোড়ামারা গ্রামে একটি মাটির বাড়ির দেওয়ালের পাশে খেলা করছিল তিন শিশু রোহন সর্দার(৫), নিশা সর্দার (৪) ও অঙ্কুশ সর্দার(৩)। টানা বৃষ্টিতে আচমকা মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় ওই তিন শিশুর। দুর্ঘটনার খবর পেয়েই পরিবারের পাশে দাঁড়ান তৃণমূলের রাজ্য সম্পাদক তথা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দিল্লিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবাস যোজনা, একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়-সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে চলছিল ধর্না কর্মসূচি। তৃণমূল নেতৃত্বের সঙ্গে বাঁকুড়া থেকে দিল্লির ধরনামঞ্চে সামিল হন সন্তানহারা অভিভাবকেরাও। তাঁদের কাতর আর্জি শোনেনি মোদি সরকার। বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন তাঁদের ঘরর পাকা ছাদ করে দেবেন। বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, বোড়ামারায় মাটির দেওয়াল চাপা পড়ে মৃত তিন শিশুর পিতাদের নাম বাংলার বাড়ির প্রকল্পের তালিকায় রয়েছে। তাঁদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া হল।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...