Monday, April 6, 2026

দমদম নয়, এবার দক্ষিণেশ্বর থেকেই মেট্রোর যাতায়াত!

Date:

Share post:

মেট্রোর (Kolkata Metro)টাইমটেবিলে রদবদল, এবার আর দমদম নয় বরং ব্লু লাইনের সব মেট্রোই চলাচল করবে দক্ষিণেশ্বর (Dakshineswar)থেকে। অর্থাৎ প্রান্তিক স্টেশনের তকমা হারালো দমদম। আগামী সোমবার ২৩ ডিসেম্বর থেকেই এই পরিষেবা চালু হতে চলেছে। ৭ মিনিটের ব্যবধানে মেট্রো চলাচল করবে। সোম থেকে শুক্র পর্যন্ত রাতে যে দুটি স্পেশাল মেট্রো চালানো হয়, সেটার ক্ষেত্রে কোনও পরিবর্তন হচ্ছে না। রাত ১০ টা ৪০ মিনিট কবি সুভাষ (নিউ গড়িয়া) এবং দমদম থেকে স্পেশাল মেট্রো ছাড়বে। এর পাশাপাশি কলকাতা মেট্রোর প্রথম এবং শেষ পরিষেবার সময়সীমারও কিছুটা পরিবর্তন করা হয়েছে।

কলকাতা মেট্রো সূত্রে জানা গেছে, নয়া পরিষেবায় নোয়াপাড়া- কবি সুভাষ রুটে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬ টা ৫০ মিনিট (সোমবার থেকে শনিবার পর্যন্ত)। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে সকাল সাতটার পরিবর্তে ৬ঃ৫৫ মিনিটে প্রথম ট্রেন ছাড়বে। রবিবার প্রথম ট্রেন ছাড়বে সকাল ন’টায়। রবিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো রুটে শেষ ট্রেনের সময়ও পাঁচ মিনিট এগিয়ে এসেছে।

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...