Friday, June 26, 2026

নিত্যদিন ট্রেন বিভ্রাটে নাকাল যাত্রীরা, বিক্ষোভে দেউলটি স্টেশনে রেল অবরোধ

Date:

Share post:

কখনও রেলের কাজ, কখনও রক্ষণাবেক্ষণের দোহাই। প্রত্যেকদিন ট্রেন সফরে নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। শনিবার সকালেও ভোগান্তির ছবিটা চরমে ওঠায় দেউলটি স্টেশনে (Deulti Station) রেল অবরোধ করে বিক্ষোভের শামিল হতে দেখা গেল যাত্রীদের একাংশকে। ব্যাহত হাওড়া-খড়গপুর শাখায় (Howrah Kharagpur Division)ব্যাহত ট্রেন চলাচল।

হাওড়া (Howrah) এবং শিয়ালদহ (Sealdah) শাখায় প্রত্যেকদিন ট্রেন গন্তব্যে পৌঁছতি দেরি করে। তার উপর আজ শনিবার থেকে আগামী এক মাসের জন্য হাওড়া – লিলুয়ার মাঝে ব্রিজের কাজের জন্য একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের তালিকা প্রকাশ করেছে পূর্ব রেল (ER)। বেশকিছু গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের রুট বদল বা সংক্ষিপ্ত করা হচ্ছে। সবমিলিয়ে সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। একে অকাল বৃষ্টি তার উপর ট্রেন দুর্ভোগে নাকাল যাত্রীরা এবার বিক্ষোভে ফেটে পড়লেন। প্রতিবাদে দেউলটি স্টেশনে রেল অবরোধ শুরু হতেই বৃষ্টি ভেজা শনির সকালে বিপাকে অফিসযাত্রীরা। শেষ খবর পাওয়া অনুযায়ী রেল পুলিশ অবরোধকারীদের হটিয়ে ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...