Friday, June 26, 2026

ভিড়ের মাঝে বেপরোয়া BMW, রক্তাক্ত রাতের শহর!

Date:

Share post:

ক্রিসমাসের (Christmas) আনন্দে যখন ঝলমল করছে চারপাশ, এখন হঠাৎ করে এক নিমেষে বদলে গেল ছবিটা। দ্রুত গতিতে ভিড়ের মাঝে ঢুকে পড়ল বেপরোয়া BMW (Germany Car Ramming Attack)। শিউরে ওঠার মতো ঘটনা জার্মানির ম্যাগডেবার্গ শহরে।

বার্লিন থেকে ১৪০ কিলোমিটার দূরে জার্মানির এক বাজারে শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। প্রচন্ড গতিতে আসা গাড়ির চাকায় পিষে গেলেন বহু মানুষ। ভিড়ের মধ্যে অন্তত ৪০০ মিটার এগিয়ে গেল ওই ঘাতক গাড়ি। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে ইচ্ছাকৃত ভাবেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে। গাড়ির চালক সৌদি আরবের বাসিন্দা, তাঁকে গ্রেফতার করা হয়েছে। পেশায় তিনি ডাক্তার বলে জানা গেছে। এই ঘটনায় এখনও দুজনের মৃত্যু হয়েছে। আহত সংখ্যা প্রায় ৭০। চালকের পাশের আসনে একটি ব্যাগ ছিল। তাতে বিস্ফোরক কোনও পদার্থ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ম্যাগডেবার্গের এই ঘটনার নেপথ্যে আর কেউ জড়িয়ে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...